বাজ পড়ে এসি থেকে ছড়াল ভয়াবহ আগুন, একডালিয়ায় আতঙ্ক

ভস্মীভূত আবাসনের তিনতলার ফ্ল্যাট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০১৮, ১৬:১১

options
link
বাজ পড়ে এসি থেকে ছড়াল ভয়াবহ আগুন, একডালিয়ায় আতঙ্ক
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে ফের আগুন শহরে। ভয়াবহ আগুন লাগল একডালিয়া এলাকার একটি তিনতলা বাড়িতে। বজ্রপাতের জেরেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাজ পড়ে প্রথমে এসিতে আগুন লাগে। তারপর কিছুক্ষণের মধ্যেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। কাছেই পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ি। তিনিও ঘটনাস্থলে রয়েছেন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন নিভলেও বাড়িটির তিনতলা থেকে সঙ্গে ধোঁয়া বের হচ্ছে। দমকলকর্মীরা জল দিচ্ছেন। চূড়ান্ত কুলিং প্রক্রিয়া জারি রয়েছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও তিনতলার বাসিন্দাদের গৃহস্থালীর সমস্তটাই ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

Advertisement

[শো চলাকালীন অগ্নিকাণ্ড বারাসতের জয়া সিটি মলে, প্রাণভয়ে রাস্তায় দর্শকরা]

সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও ঝিরঝিরে বা ফোটায় ফোটায় বৃষ্টিও পড়েছে। সঙ্গে বাজের শব্দও শোনা গিয়েছে। এই বাজ পড়েই ওই বাড়িটির তিনতলার একটি এসিতে আগুন ধরে যায়। এমনটাই জানিয়েছেন বাসিন্দারা। তবে আগুনের উৎস টের পেতেই দ্রুত তিনতলা থেকে সকলে নেমে আসেন। দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই দুটো ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরও একটি ইঞ্জিন। বলাবাহুল্য, তিনতলার বিধ্বংসী আগুন দোতলা, একতলাকে গ্রাস করতে পারেনি। নিরাপদেই সব বাসিন্দাদের বাড়িটি থেকে বের করে আনা হয়েছে। কিন্তু গোটা তিনতলাটাই ভষ্মীভূত হয়েছে। তখন প্রাণ হাতে করে পালানোই জরুরি ছিল। গৃহস্থালীর কিছুই বের করতে পারেননি বাসিন্দারা। দমকলের আধিকারিকরা গোটা বাড়িটা ঘুরে দেখছেন। তবে এখন আর কেউ কোথাও আটকে নেই। এই ঘটনায় কেউ আহত না হলেও বাড়িটির এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। বয়স্ক এক ব্যক্তিকেও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে আগুন লাগার ঘটনায় বাড়িটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল। এসি থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। বজ্রপাত থেকেই এসিতে আগুন লাগে। তবে এতগুলি বাসিন্দা যে বাড়িতে থাকেন, সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকা বাঞ্ছনীয়। তা ছিল কিনা জানার চেষ্টা করা হচ্ছে।

Advertisement

[ইদে পাঁচদিন ছুটি দিচ্ছে রাজ্য! ভুয়ো নোটিস নিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ]

উল্লেখ্য, প্রথমে বারাসতের জয়া সিটি মল পরে একডালিয়ার তিনতলা আবাসন। সকাল থেকেই আগুন লাগার রেশ অব্যাহত। এদিন সকালে জয়া সিটি মলের একতলার একটি রেস্তরাঁয় আগুনের ফুলকি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা রেস্তরাঁ ধোঁয়ায় ঢেকে যায়। তখন প্রেক্ষাগৃহে সিনেমা চলছিল। আগুন লাগার খবরে ছোটাছুটি শুরু হয়ে যায়। দর্শকরাও আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। ওই মলটিতে বেশ কয়েকটি রেস্তরাঁ, শপিং আউটলেট ও বার রয়েছে। সব জায়গাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনে রেস্তরাঁটি ভস্মীভূত হলেও হতাহতের কোনও খবর নেই। সবাইকেই নিরাপদে মল থেকে বের করে আনা সম্ভব হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.