প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মামলার দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সোমবার কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) দ্রুত শুনানির আবেদন করেন তাঁর আইনজীবী। সেই আর্জি খারিজ করে হাই কোর্ট বলল, ইতিমধ্যেই সুজিত বসু (Sujit Bose) গ্রেপ্তার হয়ে গিয়েছেন। এখন এত তাড়া কীসের? এই মামলায় দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। হাই কোর্টের নির্দেশ, জুলাই মাসেই এই মামলার শুনানি হবে।
এই বিষয়ে আরও খবর
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিতকে গ্রেপ্তার করে ইডি। এই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করে জানান, ইতিমধ্যেই যদি সুজিত গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে গ্রেপ্তারি খারিজে এত তাড়া কেন? এই মামলার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সুজিতের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট নয়। তাই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই সংক্রান্ত মামলা শুনানির জন্য ছিল। কিন্তু লিস্ট না হওয়ায় আবেদন জানান তিনি। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করতে বলেন। সুজিতের আইনজীবীর উদ্দেশে তাঁর প্রশ্ন, গ্রেপ্তার হয়ে গিয়ে থাকলে জামিনের আবেদন করেননি কেন? ওই বিষয়ে এখনই শুনানি করা সম্ভব নয়। জুলাই মাসে মামলা শুনানির জন্য আসবে। তখন শুনানি হবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্যর্থতা কাটিয়ে ‘নটি বয়ে’র সফল উৎক্ষেপণ ইসরোর, মহাকাশেও এবার নজর রাখবে ভারতের ‘চোখ’
-
দিল্লির থেকেও উষ্ণ হয়ে উঠতে পারে দার্জিলিং, বাড়বে ভূমিধসও! নির্মাণে সতর্কতা
-
‘বন্দে মাতরম’ না গাইলে স্কুলে সাহায্য বন্ধ, মাদ্রাসা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল



