horse carriage

লাইসেন্স ছাড়া ঘোড়ার গাড়ি নয় ময়দান চত্বরে, জানাল হাই কোর্ট

ময়দান চত্বরে কত সংখ্যক ঘোড়া রয়েছে তাদের উপর নজরদারিতে কমিটি গঠন করে আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১১:২৫

options
link
লাইসেন্স ছাড়া ঘোড়ার গাড়ি নয় ময়দান চত্বরে, জানাল হাই কোর্ট

স্টাফ রিপোর্টার: নিয়মবহির্ভূতভাবে কলকাতা ময়দান ও সংলগ্ন এলাকায় ঘোড়ায় টানা গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করল কলকাতা হাই কোর্ট। ঘোড়ার গাড়ি বন্ধের আবেদনে হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এর আগে লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া বাছাইয়ের নির্দেশ দিয়েছিল হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। এবার রাজ্যকে অবিলম্বে কলকাতা শহরে চলা ঘোড়ায় টানা গাড়ির উপর নজরদারি চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন যদি না থাকে তবে ময়দান এলাকায় সেগুলি আর চালানো যাবে না।

Advertisement

[আরও পড়ুন: হাজারও বাধা পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে পৌঁছল ওষুধ, খুদেকে নবজীবন দান হ্যাম রেডিওর]

শহর কলকাতার ‘রোমান্টিক সফর’ অর্থাৎ ঘোড়ার গাড়ি বন্ধ করার আর্জি জানিয়ে গত বছর জনস্বার্থ মামলা দায়ের করে ‘পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিমেলস’ (পেটা) ও ‘কেপ ফাউন্ডেশন’ নামে দুটি সংগঠন। মামলার আবেদনে বলা হয়েছিল যে, জুড়িগাড়ি বহনকারী ঘোড়াদের স্বাস্থ্য অত্যন্ত সংকটে। এদের যথেষ্ট যত্ন করা হয় না। বম্বে হাই কোর্টের একটি রায় তুলে ধরে সংস্থাটি বলেছিল, আদালত ইতিমধ্যেই এই ধরনের ঘোড়ায় টানা জুড়িগাড়িকে নিষিদ্ধ করেছে। তা সত্ত্বেও কলকাতার বুকে জুড়িগাড়ি চলছে। তার প্রেক্ষিতেই আগে ময়দান চত্বরে কত সংখ্যক ঘোড়া রয়েছে এবং তাদের স্বাস্থ্য-সহ যাবতীয় বিষয়ের উপর নজরদারিতে কমিটি গঠন করে আদালত। তবে এবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আর লাইসেন্সবিহীন ঘোড়ার গাড়ি চলবে না। রাজ্যকেই এই গাড়িগুলি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পাত্রী চাই! সঙ্গিনীর খোঁজে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিল বাঘ]

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.