চলন্ত বাসে হস্তমৈথুন, অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ

অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা কলকাতা পুলিশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৮, ১৯:৫৯

options
link
চলন্ত বাসে হস্তমৈথুন, অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ চলন্ত বাসে দুই মহিলাকে দেখে হস্তমৈথুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতের নাম অসিত রাই। পুলিশ জানিয়েছে, পেশায় হকার এই ব্যক্তি বৈদ্যবাটির বাসিন্দা। মানসিকভাবেও ওই ব্যক্তি অসুস্থ বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

Advertisement

[ট্রেন বাতিল, দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের চেম্বারে ঢুকে যাত্রীর হুঁশিয়ারি]

Advertisement

Advertisement

[শহর কলকাতায় চলন্ত বাসে তরুণীকে দেখে হস্তমৈথুন, ভাইরাল ভিডিও]

চলন্ত বাসে সফর করছিলেন দুই মহিলা। তাঁকে ও তাঁর বান্ধবীকে দেখে হস্তমৈথুন করছে একজন। শনিবার সকাল পুরো ঘটনার ভিডিও নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরেছিলেন দুই মহিলার মধ্যে একজন। তারপর থেকেই এই ভিডিও ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার নিন্দা শুরু হয় নেটদুনিয়ায়। সেই খবর প্রথম প্রকাশিত হয়েছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এ। যে ঘটনার খবর পৌঁছে যায় কলকাতা পুলিশের কানেও। এরপর স্বতঃপ্রণোদিতভাবেই ঘটনার সম্পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। নিজেদের ফেসবুক পেজে কলকাতা পুলিশ জানিয়েছিল, এক্ষেত্রে প্রমাণ হিসাবে ওই তরুণীর ভিডিওটিই যথেষ্ট। ফলে তাঁকে আর লিখিত অভিযোগ দায়ের করতে হবে না।

[১৫ মে থেকে বাড়ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশমূল্য, কত জানেন?]


সূত্রের খবর, পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অভিযোগকারিণী দুই তরুণীর সঙ্গে। এছাড়া হেদুয়াতে যেহেতু ঘটনাটি ঘটেছে তাই ঘটনার তদন্ত শুরু করেছিল শ্যামপুকুর থানার পুলিশ। তরুণীদের বয়ান শুনে তদন্ত শুরু করেছিল। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কলকাতা পুলিশ। শ্যামপুকুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.