খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী ‘দাদু’

লজ্জা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০১৯, ১৫:১১

options
link
খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী ‘দাদু’

অর্ণব আইচ, কলকাতা:  ফের ধর্ষণের ঘটনা শহরে। খাবারের লোভ দেখিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগ। অভিযোগের তির প্রতিবেশী বৃদ্ধের দিকে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কলকাতার বেনিয়াপুকুরের কড়েয়া রোড এলাকায়।

Advertisement

[মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ল বাইক, চালককে ধরতে গিয়ে আহত ৩]

কড়েয়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলতাফ হোসেন(৭০)। নির্যাতিতা নাবালিকার পাড়াতেই বাড়ি অভিযুক্তের। শিশুটি ওই বৃদ্ধকে দাদু বলে ডাকে। তার বাড়িতে গিয়ে সময়ে অসময়ে খেলাধুলাও করে। কোনও দিন এমন ঘটনা ঘটতে পারে ভাবতেও পারেননি নাবালিকার বাড়ির লোকজন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে ডেকেছিল দাদু। তারপরেই তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পরই কাঁদতে শুরু করে নির্যাতিতা । তখন তাকে কাউকে কিছু বলতে বারণ করে ধমকও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে শিশুটি। মেয়েকে কাঁদতে দেখে মা বার বার জিজ্ঞাসা করেন। তখন শিশুটি বলে দেয় তার সঙ্গে খারাপ আচরণ করেছে। প্রথমে মেয়ের কথা বুঝতে পারেননি নির্যাতিতার মা। পরে নাবালিকা অসুস্থ হয়ে পড়তেই তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। সঙ্গে সঙ্গেই এলাকার লোকজনকে জানানো হয়। অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে গিয়ে তাকে আটকে রেখে খবর দেওয়া হয় কড়েয়া থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement

[হার না মানা লড়াই অ্যাসিডদগ্ধ যুবতীর, গ্রেপ্তার আক্রমণকারী প্রেমিক]

শিশুটির ডাক্তারী পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.