সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে আগে কেন খেয়েছিলে? স্রেফ এই অভিযোগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কেষ্টপুরের হানাপাড়ার এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
[স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে প্রেমিককে খুন করল স্বামী, হইচই চাঁচোলে]
মৃতের নাম আরতি নস্কর। বছর পঁয়তাল্লিশের ওই বধূ বেশ কিছুদিন আগে ভাইয়ের বিয়েতে বাপেরবাড়িতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী বরুণ নস্কর এবং ছেলে ও পুত্রবধূ। মৃতের ভাই দেবব্রত নস্করের বক্তব্য, অনেক রাতে অতিথিদের খাওয়া-দাওয়া শেষ হয়। এরপর রাত একটা নাগাদ আরতিদেবী খেতে বসেছিলেন। একসঙ্গে খাওয়ার জন্য স্বামীকে ফোন করেছিলেন ওই বধূ। স্ত্রীকে বরুণ জানায় সে পরে আসছে। এরপর অপেক্ষা না করে আরতিদেবী খেতে বসেন। খাওয়ার সময় বরুণ এসে উপস্থিত হয়। কেন তার আগে খেয়েছেন। এই কথা বলে বিয়েবাড়িতে হল্লা জুড়ে দেয়। সবার সমানেই আরতিদেবীকে অপমান করা হয়।
মৃতের বাপেরবাড়ির বক্তব্য, সেদিনের ঘটনা স্রেফ ছুতো। তার আগেও একাধিকবার বাড়ির মেয়েকে মারধর করা হয়। শনিবার সকাল নটা নাগাদ পুত্রবধূ চা দেওয়ার জন্য শাশুড়ি ডাকেন। ঘরে ঢুকে তিনি চমকে দেন। দেখেন আরতিদেবী ঝুলছেন। গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর শরীর সিলিং থেকে ঝুলছিল। বাগুইআটি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাপেরবাড়ির লোকজন। তাঁদের অভিযোগ স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেয় স্বামী। আত্মহত্যার তত্ত্ব তাঁরা মানতে চাননি। মৃতের ভাইয়ের বক্তব্য খাট থেকে সিলিংয়ের উচ্চতা অনেকটা বেশি। কেউ মরতে চাইলে এমনভাবে কিছু করা সম্ভব নয়।
[স্ত্রীকে সন্দেহের জের, শাশুড়িকে বঁটির কোপ মদ্যপ জামাইয়ের]
অভিযুক্ত বরুণ নস্করকে পুলিশ আটক করেছে। পেশায় তিনি অটোচালক। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেছিল। প্রায়ই মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার চালাত বরুণ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে বিয়েবাড়িতে আগে খাওয়ার জন্য বরুণের এমন কাণ্ডে প্রতিবেশীরাও ক্ষুব্ধ। তার শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে।
[কারমেলের পর কমলা গার্লস, নবম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার দায়ে ধৃত অশিক্ষক কর্মী]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি