সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়রের নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট খুলে নিয়মিত কাজের অভিযোগ উঠল। ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিজেই জয়েন্ট সিপি ক্রাইমের সঙ্গে দেখা করে হাতে হাতে অভিয়োগপত্র জমা দেন। শুধু অভিযোগপত্রই নয়। তদন্তকারী আধিকারিকদের একটি ফোন নম্বরও দিয়েছেন মেয়র। অভিযোগ, এই ফোন নম্বর ওই ভুয়ো অ্যাকাউন্টে ব্যবহার করা হচ্ছে। মেয়রের থেকে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখা।
[লাগাতার আন্দোলনের কৌশল বিজেপির, দুপুরে ধর্মতলায় অনশনে কৈলাসরা]
অভিযোগ, শুধু ভুয়ো জিএসটি অ্যাকাউন্টই নয়। তার সঙ্গে ভুয়ো ইমেলও তৈরি হয়েছে মেয়রের নামে। সঙ্গে ওই ভুয়ো ফোন নম্বর। মেয়রের ফোন নম্বর বলে যা চালানো হচ্ছে। রীতিমতো চালু রয়েছে ওই অ্যাকাউন্ট। কাজকর্মও চলছে পুরোদমে। এমনই অভিযোগ করেছেন মেয়র শোভনবাবু।

এই প্রসঙ্গে তিনি জানান, সরকারি পদে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন কাগজপত্রে তাঁকে সই করতে। কাজের চাপে কখন কোন কাগজে সই করছেন, সবসময় খেয়ালও থাকে না। এরই মধ্যে কেউ যদি অসাধু উপায়ে তার সই সংগ্রহ করে রেখে এসব ভুয়ো অ্যাকাউন্ট খোলে তাহলে তিনি কিছুতেই তাকে চিহ্নিত করতে পারবেন না। তবে কে কীভাবে কোন উদ্দেশ্যে এই কাজ করেছে তা স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই লালবাজারের সাইবার ক্রাইম শাখা অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে। পাশাপাশি যুগ্ম কমিশনারের (অপরাধ দমন) সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দিয়েছেন শোভনবাবু। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫-সহ মোট তিন ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মেয়রের থেকে পাওয়া ফোন নম্বরটির টাওয়ার লোকেশন যাচাইয়ে চেষ্টা হচ্ছে। সংশ্লিষ্ট মোবাইল সংস্থাকে দিয়ে ফোন নম্বরের মালিককে খুঁজে বের করা হবে। নাম পাওয়া গেলে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
[চেকিংয়ের আতঙ্কে ব্যাগ ফেলে দৌড় যাত্রীর, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক]
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের