সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক ভেঙে গিয়েছে। আদালতে চলছে বিবাহবিচ্ছেদ মামলা। তবে এখনও মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক জুড়েই নিতে চান স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মঙ্গলবার মামলাটির শুনানি ছিল। সেখানে রত্নাদেবীর আইনজীবী জানান, সম্পর্ক জোড়ারই পক্ষপাতী তাঁর মক্কেল। আদালত চাইলে রত্নাদেবী মেয়রকে নিয়ে কাশ্মীর বেড়াতে যেতেও রাজি বলে জানানো হয়।
[ ১৯ এপ্রিল পর্যন্ত আইনজীবীদের কর্মবিরতি চলবে হাই কোর্টে, কাজকর্ম শিকেয় ]
স্ত্রীর সঙ্গে মেয়রের সম্পর্কের অবনতি নিয়ে কিছুদিন আগেই উত্তাল হয়েছিল রাজ্য। ব্যক্তিগত সম্পর্কের খারাপ পরিস্থিতির জেরে মেয়রের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বও কমছিল বলে মনে করা হচ্ছিল। একটা সময় জল্পনা ছড়ায় যে, পদত্যাগ করতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে বলেও শোনা যাচ্ছিল। যদিও সে সমস্যা পরে মিটে যায়। প্রথমে মমতা তাঁকে ফোন করেন। পরে তাঁদের দেখাও হয়। দুজনের কথাও হয়। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে আর কোনও সমস্যা নেই। কিন্তু তাতে অবশ্য ব্যক্তিগত সম্পর্কে কোনও উন্নতি হয়নি। মেয়র সাফ জানিয়েছিলেন, বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন তিনি। আগের শুনানিতে তাঁর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, স্ত্রীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর কোনও ইচ্ছেই নেই মেয়রের।
[ ইকো পার্কে দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত, এখনও ভেন্টিলেশনে আহত রিয়ান ]
এদিকে নিয়মমাফিক বিচ্ছেদের আগে সম্পর্ক জোড়া লাগানোর জন্য খানিকটা সময় দেয় আদালত। এই মামলার ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়রের স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, আদালত চাইলে মেয়রকে নিয়ে কাশ্মীরও বেড়াতে যেতে পারেন রত্নাদেবী। কারণ এই সম্পর্ক জোড়াই লাগাতে চান তিনি। যদিও রত্নাদেবীর আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলের জীবন ওষ্ঠাগত করে তোলা হয়েছে। পর্ণশ্র্রীতে রত্নাদেবীর বাড়ির সামনের ল্যাম্পপোস্টে সিসিটিভি লাগিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠেছে মেয়রেরে বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে পুরো পরিস্থিতিকেই মেয়র ঘোরাল করে রেখেছেন বলে অভিযোগ রত্নাদেবীর আইনজীবীর।
[ খেতে চেয়ে কান্না, অত্যাচার করে দুই শিশুকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সৎ মা ]
সর্বশেষ খবর
-
যাদবপুর ক্যাম্পাসেই অবাধ যৌনতা! ভাইরাল পুরনো ভিডিও, নীরব সব ছাত্র সংগঠন
-
‘দলের বিশ্বাসযোগ্যতা তলানিতে’, তৃণমূল ছেড়ে সদলে কংগ্রেসে যোগ বসিরহাটের প্রাক্তন বিধায়কের
-
গরম খাবারের জন্য মাইক্রোওভেন লাগে না, জানুন টিফিন প্যাক করার দুর্দান্ত ৭ টেকনিক!
-
অত্যাচারের পর গাছে বেঁধে তরুণীর গায়ে আগুন! হাসপাতালে মৃত্যু চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সরের
-
চলতি বছরেই রাজ্যে ১০০ স্টেডিয়াম নির্মাণ, মেসি-কাণ্ডের টাকা ফেরত নিয়েও আশ্বাস মুখ্যমন্ত্রীর