শুভঙ্কর পাত্র: ভরা মেট্রো। অফিস যাত্রীদের ভিড়। একে অপরের গায়ে নিশ্বাস ফেলছেন। তিল ধারণের জায়গা নেই। হঠাৎ মহিলার চিৎকার, “কী করছেন আপনি? এখনই পুলিশে ধরিয়ে দেব। ভিড়ের সুযোগ নিচ্ছেন?” যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে রেক। কয়েকটি চড়, থাপ্পড়ও খেলেন যুবক।
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শ্যামবাজার ও শোভাবাজার সুতানুটির মাঝের ঘটনা। মহিলার অভিযোগ, ওই যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। প্রায় প্রত্যেকে প্রতিবাদ করতে মেট্রো (Kolkata Metro) থেকে নামিয়ে দেওয়া হয় তাঁকে। নিজের স্বপক্ষে সঠিক যুক্তিও দিতে পারেননি যুবক। আমতা আমতা করে তিনি বলেন, “হাত আমার ব্যাগের উপর রেখেছিলাম। আপানার গায়ে হাত দিতে চাইনি।” ঘটনায় কোনও থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না জানা যায়নি।
ঘোষণা অনুযায়ী, সব মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটছে। তবে দুটি ট্রেনের মাঝে ব্যবধান বেড়েছে। সকালের দিকে সর্বোচ্চ ১৪ মিনিটের ব্যবধানে মেট্রো চলছে। পরে বেলার দিকে ৭ মিনিটের ব্যবধান রয়েছে। তবে যাত্রী একাংশের অভিযোগ, দিনভর সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও আদৌও তেমনটা হচ্ছে না। সেই ব্যবধান নানা সময়ে নানা রকম থাকছে। ফলে বাড়ছে ভিড়। সেই সুযোগ নিয়ে ভদ্রতার মুখোশ পরা নিম্ন মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে