একইদিনে দু’বার মেট্রো বিভ্রাট শহর কলকাতায়। শনিবার সাতসকালে আত্মহত্যার চেষ্টা ঘিরে মেট্রো চলাচল ব্যাহত হয়। তা ঠিক হতে না হতে আবার ভরদুপুরেও একই বিপত্তি ঘটে ব্লু লাইনের মেট্রোয়। তার জেরে আবারও পরিষেবা ব্যাহত হয়েছে। প্রথম ঘটনায় আত্মঘাতী হতে যাওয়া ব্যক্তিকে তৎপরতার সঙ্গে রক্ষা করলেও দুপুরে আর ব্যক্তিকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, এই মুহূর্তে ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক আপ ও ডাউন লাইনে কোনও মেট্রো পরিষেবা নেই। ফলে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।
আরও পড়ুন:
শনিবার সকাল ৭টা ২০ নাগাদ ব্লু লাইনের আপে কালীঘাটে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। মেট্রোর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও বেশ কিছুক্ষণের ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। মাঝে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত কোনও মেট্রো পাওয়া যাচ্ছিল না। পরে অবশ্য সমস্যা মিটে যায়।
এরপর দুপুর ৩টে ৭ নাগাদ বেলগাছিয়াতেও একই ঘটনা ঘটে। ডাউন অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী এক মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। তাঁকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এর জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। যদিও শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে ততটা ভিড় ছিল না। কিন্তু মেট্রো আংশিক বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন অনেকেই। কলকাতা মেট্রো সূত্রে খবর, দ্রুত লাইন ঠিক করে গোটা ব্লু লাইনে পরিষেবা চালুর চেষ্টা করা হয়। বিকেল ৪টে নাগাদ পুরো পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে একইদিনে দু-দু’বার ব্লু লাইনের মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত’, ভিএইচপি-র অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির মাহাত্ম্য রাজ্যপালের মুখে
-
সপ্তমীর সাজে রাখছেন লিকুইড লিপস্টিক? এই ৬ ভুল করলে সাজ হবে ঘেঁটে ঘ!
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’