নব্যেন্দু হাজরা: ভরদুপুরে ফের মেট্রোয় ঝাঁপ। এবার ঘটনাস্থল শোভাবাজার স্টেশন। এদিন দুপুর ১২ টা বেজে ৪৫ মিনিট নাগাদ কবি সুভাষগামী মেট্রো ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তড়িঘড়ি লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার আমজনতা।
জানা গিয়েছে, শুক্রবার বেলা ১২ টা ৩৬ নাগাদ মেট্রোটি দমদম স্টেশন ছাড়ে। ১২ টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছয় শোভাবাজারে। প্রচুর যাত্রীর ভিড় ছিল স্টেশনে। সেই সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। বিষয়টি বোঝামাত্রই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আপ ও ডাউন-দুই লাইনেই আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। শুরু হয় উদ্ধার কাজ।
এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। কেউ বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ আবার অপেক্ষা করেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য। শহরের লাইফলাইন মেট্রো। অতি অল্প সময়ে যা যাত্রীদের পৌঁছে দেয় গন্তব্যে। সেখানেই লাগাতার এহেন ঘটনায় বিরক্ত যাত্রীরা।
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?