স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো (Kolkata Metro)। তার ফলে স্বাভাবিকভাবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইনে মেট্রো পরিষেবার সময়সূচিতে সামান্য বদল হতে পারে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল নেই।
আরও পড়ুন:
যাত্রীস্বার্থে জুলাইয়ের শেষেই মেট্রো পরিষেবার সময়সূচিতে বদল করা হয়। সকাল ৬টা থেকে বর্তমানে মেট্রো পরিষেবা পাচ্ছেন আমজনতা। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে সাড়ে ১০টায় ছাড়ছে। শুধু তাই নয়। বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের আপ ও ডাউন শাখায় ৯৭টি করে মোট ১৯৪টি মেট্রো চলাচল করবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনের আপ ও ডাউন শাখায় ৭৪ টি করে ১৪৮টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনে ৪৬টি করে আপ ও ডাউন শাখায় মোট ৯২টি মেট্রো চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিন ৫টি মেট্রো চলে। তবে স্বাধীনতা দিবসে একটি মেট্রো কম চলবে। জোকা-এসপ্ল্যানেড পার্পেল লাইনে অন্যান্য দিনের মতো মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে শনিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ। প্রতিটি রুটে প্রথম ও শেষ মেট্রো পরিষেবা অপরিবর্তিত।
যাত্রীস্বার্থে জুলাইয়ের শেষেই মেট্রোর সময়সূচিতে বদল করা হয়। সকাল ৬টা থেকে বর্তমানে মেট্রো পরিষেবা পাচ্ছেন আমজনতা। শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে সাড়ে ১০টায় ছাড়ছে। শুধু তাই নয়। বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও। তার ফলে সাধারণ মানুষ যে উপকৃত হচ্ছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আগামী শনিবার স্বাধীনতা দিবসে মেট্রো পরিষেবার হেরফেরে হয়তো কিছুটা সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?
-
ভারত বধে ওঁত পেতে রয়েছেন কিংস অফ গল, জোড়া স্পিনারের সামনে গুরু গম্ভীরের কঠিন পরীক্ষা
-
চিনকে শুল্ক ফাঁকি দিতে ‘ছায়া-বাণিজ্য’, ভারত-সহ ৪০ দেশের বিরুদ্ধে বিস্ফোরক ট্রাম্প প্রশাসন