স্কুলে বেলাগাম ফি-বৃদ্ধির অভিযোগ, এজেসি বোস রোড অবরোধ অভিভাবকদের

অভিভাবকদের অভিযোগ, পুলিশ অকারণে তাঁদের উপর লাঠিচার্জ করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০১৯, ১৬:২৯

options
link
স্কুলে বেলাগাম ফি-বৃদ্ধির অভিযোগ, এজেসি বোস রোড অবরোধ অভিভাবকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল শহর। বৃহস্পতিবার, অফিস টাইমে ব্যস্ত এজেসি বোস রোড অবরোধ করলেন অভিভাবকরা। প্রতিবাদকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, একটি বেসরকারি বাসেও ভাঙচুর চালানো হয়।

Advertisement

[লাগামছাড়া ফি নিয়ে অসন্তোষ চরমে, শহরের ২ স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের]

Advertisement

জানা গিয়েছে, শহরের একটি বিখ্যাত মিশনারি স্কুলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযোগ, ‘লেডি অফ প্রভিডেন্স গার্লস হাই স্কুল’ একধাক্কায় পড়ুয়াদের ফি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে কোনও যুক্তিগ্রাহ্য কারণ দেখায়নি বেসরকারি স্কুলটির কর্তৃপক্ষ। এমনকি হুমকিও দেওয়া হয় অভিভাবকদের। তারপরই প্রতিবাদে এজেসি বোস রোড অবরোধ করেন তাঁরা। ব্যস্ত সময়ে এহেন ঘটনায় তুমুল যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে বলা হলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। পুলিশ সূত্রে খবর, অবরোধ চলাকালীন একটি বাসে ভাঙচুর চালান অভিভাবকরা। হেনস্তা করা হয় বাসের চালককেও। তবে অভিভাবকদের অভিযোগ, পুলিশ অকারণে তাঁদের উপর লাঠিচার্জ করেছে। কোনও কথা শুনতে চায়নি পুলিশকর্মীরা।

Advertisement

অভিভাবকদের দাবি, বর্ধিত ফি তুলে নিতে হবে। না হলে তাঁদের বিক্ষোভ থামবে না। এদিকে বিষয়টি নিয়ে আপাতত মৌন রয়েছে স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, মাত্রাছাড়া ফি বৃদ্ধিকে কেন্দ্র করে ক’দিন আগেই অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন অভিভাবকরা। তাঁদের দাবি ছিল, কোনওরকম নোটিস ছাড়াই স্কুল ফি বৃদ্ধি করেছে। যা বিপুল বোঝা হয়ে দাঁড়িয়েছে অভিভাবকদের কাছে। এ অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন বেসরকারি স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। একের পর এক অভিযোগে, বেসরকারি স্কুলে মাত্রাছাড়া ফি বৃদ্ধিতে লাগাম টানার সিদ্ধান্ত নেয় রাজ্য। তৈরি হচ্ছে নয়া আইন। খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। তা নিয়ে আলোচনা হতে পারে। মতামতও নেওয়া হতে পারে। পঞ্চায়েত ভোটের পরেই এই আইন বাস্তবে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে।

[শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল আলজেরিয়ার সেনা বিমান]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.