অর্ণব আইচ: আচমকা সার্ভিস রিভলবার থেকে গুলি বেরিয়ে গুরুতর জখম হলেন কলকাতা পুলিশের এক এএসআই। মঙ্গলবার সকালে রাজ্য গোয়েন্দা বিভাগের সদর দপ্তর ভবানী ভবনে এই ঘটনা ঘটেছে। আলিপুর পুলিশ লাইনে থাকতেন আহত পুলিশকর্মী।
পুলিশ সূত্রে খবর, ওই এএসআইয়ের নাম বিজয় ভট্টাচার্য। তাঁর ডান চোখ ও কানের মাঝবরাবর গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আত্মহত্যা করার জন্যই নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করেছিলেন তিনি। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এএসআই মানসিক অবসাদে ভুগছিলেন। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর এলাকায়।
[মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের মোদির কাছে নিয়ে যাবে বিজেপি]
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের