Lalbazar

আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার

জানা গিয়েছে, আধিকারিকরা যে ভিডিও তৈরি করবেন তা হতে হবে মাত্র দু'মিনিটের।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১৩:৪৫

options
link
আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার
ফাইল ছবি।

অধস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের এবার থেকে আইন এবং শৃঙ্খলাজনিত কর্তব্যের নির্দেশ দিতে হবে ভিডিওগ্রাফির মাধ্যমে। এমনই নির্দেশ পুলিশ কমিশনার অজয় নন্দার।

Advertisement

লালবাজারের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, এবার থেকে সংশ্লিষ্ট ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ইন্সপেক্টররা তাঁদের অধস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের আইন ও শৃঙ্খলার ব্যাপারে কী করণীয়, তা ভিডিওগ্রাফি করে জানিয়ে দেবেন।

লালবাজারের (Lalbazar) সূত্র জানিয়েছে, মিছিল, বড় সমাবেশ বা বিক্ষোভের মতো প্রত্যেক আইন ও শৃঙ্খলার আগে পুলিশকর্তারা ইন্সপেক্টর ও অন্য পুলিশ আধিকারিক এবং পুলিশকর্মীদের ‘ব্রিফ’ করেন বা কী কী করণীয় সেই সম্পর্কে নির্দেশ দেন। কিন্তু বিভিন্ন সময়ে লালবাজারের কাছে খবর আসে যে, পদস্থ পুলিশকর্তা ও পুলিশ আধিকারিকদের কাছে নির্দেশ পৌঁছলেও ডিউটিতে থাকা পুলিশকর্মী থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পদের আধিকারিকদের কাছে একইভাবে নির্দেশ পৌঁছয় না। তার ফলে অনেক পুলিশকর্মী বা আধিকারিকই বুঝতে পারেন না যে, ডিউটির সময় তাঁকে কী করতে হবে বা আইন ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাঁর কী ভূমিকা রয়েছে। 

Advertisement

দীর্ঘ সময়ের এই সমস্যা মেটাতে চাইছে লালবাজার। জানা গিয়েছে, কীভাবে এই সমস্যা মেটানো সম্ভব তা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল বলে খবর। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। লালবাজারের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, এবার থেকে সংশ্লিষ্ট ডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা ইন্সপেক্টররা তাঁদের অধস্তন পুলিশকর্মী ও আধিকারিকদের আইন ও শৃঙ্খলার ব্যাপারে কী করণীয়, তা ভিডিওগ্রাফি করে জানিয়ে দেবেন। তবে এক্ষেত্রে রয়েছে শর্ত! জানা গিয়েছে, আধিকারিকরা যে ভিডিও তৈরি করবেন তা হতে হবে মাত্র দু’মিনিটের। এর বেশি হওয়া চলবে না।

Advertisement

শুধু তাই নয়, ওই ভিডিও পুলিশের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করতে হবে। সমস্ত পুলিশ আধিকারিকের কাছে তা যাতে পৌঁছায় তাও নিশ্চিত করতে বলা হয়েছে। এর ফলে প্রত্যেক পুলিশকর্মী এবং পুলিশ আধিকারিক ডিউটি শুরু হওয়ার আগেই জেনে নিতে পারবেন যে, তাঁদের কার কী করণীয়। সেইমতো কর্মীরা যে কোনও পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখতে পারবেন বলে জানাচ্ছেন লালবাজারের শীর্ষ আধিকারিকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.