নিরুফা খাতুন: অনুমতি ছাড়া রাস্তা দখল করে বিক্ষোভ, মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কলকাতা পুলিশ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রায় একমাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ, মিছিল, মিটিং চলছে। যার জেরে ব্যাপক যানজট হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধেই এবার কড়া ব্য়বস্থা নিতে চলেছে পুলিশ।
শহরে মিছিল, মিটিং, বিক্ষোভ অবস্থান কিছু করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। কিন্তু আর জি কর কাণ্ডের প্রতিবাদের ক্ষেত্রে কোনও নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে রাতদখল, মিছিলের ডাক দিয়ে রাস্তায় নেমে পড়ছেন। ফলে যানযট বাড়ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। এতদিন অবশ্য পুলিশ কোনও আইনি ব্যবস্থা নেয়নি।
[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]
লালবাজার সূত্রে খবর, আর জি কর নিয়ে এখনও পর্যন্ত শহরে যে রাতদখল, প্রতিবাদ মিছিল, অভিযান হয়েছে তা কোনওটাই অনুমতি নেওয়া হয়নি। যেখানে ইচ্ছা রাস্তা দখল করে বসে পড়ছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে একটা সমস্যা হচ্ছে। অনেকে জরুরি কাজে বেড়িয়ে রাস্তায় আটকে পড়ছেন। তাই এবার অনুমতি ছাড়া রাস্তা দখল করে মিছিল, মিটিং করলে তাদের বিরুদ্ধে আইনি পদেক্ষপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে