অর্ণব আইচ: ব্যাঙ্কের অ্যাপের আড়ালে ‘বিষাক্ত’ মিরর অ্যাপ। ওই অ্যাপ ডাউনলোড করেই দশ লাখ টাকা খোয়ালেন কলকাতা পুলিশের এক আধিকারিক। এই ব্যাপারে ট্রাফিক বিভাগের ওই পুলিশ অফিসার পূর্ব কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে কলকাতায় থাকলেও তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি সমস্যা সমাধানের জন্য তিনি একটি ওয়েবসাইট সার্চ করেন। সেখানেই মেমারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজারের নম্বর সামনে আসে। ওই নম্বরে তিনি ফোন করতে এক ব্যক্তি নিজেকে ম্যানেজার বলে পরিচয় দেয়। সে ওই পুলিশ অফিসারকে হোয়াটস অ্যাপে ‘কাস্টমার সাপোর্ট’ নামে একটি অ্যাপের লিঙ্ক পাঠিয়ে তা ডাউনলোড করতে বলে।
ওই অ্যাপেই অভিযোগ জানাতে বলে বলে তাঁকে জানানো হয়। তিনি ব্যক্তিটিকে বিশ্বাস করে অ্যাপটি ডাউনলোড করে ব্যাঙ্কের কিছু তথ্যও দেন। পুলিশ আধিকারিক বুঝতেও পারেননি যে, ব্যাঙ্কের অ্যাপের আড়ালে সেটি টাকা হাতানোর ‘মিরর’ অ্যাপ। তাঁকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। এর মধ্যেই একটি মেসেজের মাধ্যমে জানতে পারেন যে, তাঁর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’দফায় পাঁচ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এই ব্যাপারে তিনি এন্টালি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। যে মোবাইল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, সেই নম্বরের মাধ্যমেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘শীঘ্রই খুন হবেন’, এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি ‘জঙ্গি’দের, প্রাণ বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
-
ক্ষত না শুকনো পর্যন্ত নেপালে ত্রাণ বিলোবেন সোনু সুদ, কাঠমাণ্ডু পৌঁছে কী বার্তা ‘মসিহা’র?
-
যাদবপুরে আর যত্রতত্র দেওয়াল লিখনে ‘না’! ‘জাতীয় সংহতি’ বজায় রাখতে খোলা চিঠি উপাচার্যের
-
পাঁচ দশকে ভুটান পাহাড়ে পাঁচশোর বেশি হিমবাহ বিলুপ্ত! নেপালের মতো ভয়ঙ্কর হড়পাবানের অশনিসংকেত সিকিমেও!
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান