অর্ণব আইচ: খোদ ছেলের হাতেই প্রতারণার শিকার বাবা। অভিযোগ, মিথ্যে কথা বলে সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। এই বিষয়ে এক বৃদ্ধ তাঁর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানা এলাকায়।
[ পোস্টার দেখে ম্যাসাজ পার্লারের ফাঁদে ভিনরাজ্যের পাঁচ যুবক, সর্বস্ব লুট ]
অভিযোগ, ছেলে বাবাকে বলেছিল, তার চাকরির জন্য সই করতে হবে একটি স্ট্যাম্প পেপারে। ছেলে চাকরি পাবে, এর থেকে আর আনন্দের কী আছে! তাই কোনও কিছু না ভেবেই সই করে দিয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু ভুল ভাঙল কয়েক মাসের মধ্যেই। বাবা জানতে পারলেন, চাকরি দূর অস্ত, ‘গুণধর’ ছেলে তাঁর অজান্তে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে।
[ ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ ]
পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে বৃদ্ধর ছেলে তাঁকে একটি স্ট্যাম্প পেপারে সই করতে বলে। তার উপর একটি ছবিও লাগানো ছিল। ছেলে বলে, তার চাকরির জন্য এই কাগজে বাবার সই প্রয়োজন। তিনি সই করেও দেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ওই সই ব্যবহার করে স্ট্যাম্প পেপারে নিজের নামে পুরো সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছেলে। তিনি ছেলেকে ওই কাগজ ফেরত দিতে বলেন। কিন্তু ছেলে কাগজ দিতে নারাজ। নিজের ছেলেই যে এভাবে প্রতারণা করবে তা ভাবতে পারেননি বৃদ্ধ। এর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
মহামেডান পর্ব অতীত, এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন
-
বদলের বাংলায় বদলাচ্ছে শিল্প পরিবেশ, বিনিয়োগ টানতে পাণ্ডবেশ্বরে হবে বিশেষ কনক্লেভ
-
মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র