কালো মেঘে ছেড়ে গিয়েছে শহর কলকাতার আকাশ। দুপুরে রাত করে নেমেছে বৃষ্টি। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তা সত্যি করে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামল মহানগরে। জানা গিয়েছে, অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। গত মঙ্গলবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল কলকাতা। আজ ফের বর্ষণ।
উত্তরবঙ্গেও চলছে লাগাতার বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহ শেষে জারি করা হয়েছে লাল সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপরে বিস্তৃত। তার জেরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বজ্রপাতের সময় সুরক্ষিত জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে লাগাতার বৃষ্টি। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহ শেষে জারি করা হয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রয়েছে দুর্যোগের আশঙ্কা। নামতে পারে ধসও।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন