কথায় বলে রথের রশিতে টান পড়লেই দুর্গা আসে। রাত পোহালেই রথযাত্রা, শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন। এবার বদলের বাংলায় প্রথম পুজো। বরাবরই পুজোতে চমক দেয় তিলোত্তমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। নতুন নতুন থিম ভাবনায় মণ্ডপসজ্জার পরিকল্পনা উত্তর থেকে দক্ষিণের ক্লাবগুলির। তবে এবারের দুর্গাপুজোয় শহরবাসীকে কার্যত সবচেয়ে বড় চমক দিতে চলেছে উত্তর কলকাতার শ্যাম স্কোয়্যার। কারণ পুজোর সঙ্গে প্রথমবার জুড়বে পি সি সরকারের ম্যাজিকের মায়াজাল!
আরও পড়ুন:
শ্যাম স্কোয়্যারের পুজো উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের পাড়ার পুজো। বর্তমানে তিনি নিউ আলিপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি সেখানেই। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন তপন শিকদারের ভাইপো সৌরভ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। শ্যাম স্কোয়্যারে এবার বিশেষ আকর্ষণ খোদ জাদুসম্রাট পি সি সরকার। নিজের মায়াজালে যেভাবে দর্শকদের আকৃষ্ট করেন তিনি, এবার সেই অনুভূতিই হবে এই পুজোয় পা রাখলে। আসলে এর আগে কখনও আস্ত মেট্রো রেলের থিম কিংবা পুজোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জুড়ে চমকে দিয়েছেন শিল্পী সুবল পাল। এবার তাঁর সৃজনে জাদুসম্রাটের ছোঁয়া। ইতিমধ্যেই পি সি সরকার এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন উদ্যোক্তা এবং শিল্পী সুবল পাল। এহেন উদ্যোগে আপ্লুত ম্যাজিকের মহারাজ। পুজোয় সবরকম সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। রথযাত্রার সকালেই খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা হবে শ্যাম স্কোয়্যারে। সেই শুভারম্ভে উপস্থিত থাকার কথা জুনিয়র পি সি সরকার-সহ পরিবারের সদস্যদেরও।
প্রসঙ্গত, শ্যাম স্কোয়্যারের পুজো উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের পাড়ার পুজো। বর্তমানে তিনি নিউ আলিপুরের বাসিন্দা হলেও তাঁর আদি বাড়ি সেখানেই। ছোট থেকে সেখানেই বড় হয়েছেন তপন শিকদারের ভাইপো সৌরভ। বিধায়কের ছেলেবেলার সঙ্গে এই পুজোর নানা স্মৃতি জড়িয়ে আজও। বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই পুজো এবার ‘ম্যাজিক’ দেখাবে শহরবাসীকে! সৌরভ শিকদারের কথায়, “এবার দুর্গাপুজোর মানচিত্রে বিশেষ জায়গা করে নেবে শ্যাম স্কোয়্যার। যা অন্য কোনও পুজো ভাবতে পারেনি, সেটাই এবার আমরা করে দেখাব।” শোনা যাচ্ছে, ম্যাজিকে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করেন পি সি সরকার, সেসব চাক্ষুস করারও নাকি সুযোগ পাবেন দর্শনার্থীরা। এমন খবর বাঙালির পুজো উন্মাদনাকে যে দ্বিগুণ করে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। সবমিলিয়ে পালাবদলের বঙ্গে রথযাত্রাতেই ঢাকে কাঠি পড়তে চলেছে শ্যাম স্ক্যোয়ারের পুজোয়।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে