এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই স্লোগানকে পাথেয় করে এগিয়ে যাবে বাংলা। অভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। ‘হিন্দু হোমল্যান্ড’ রক্ষায় এমনটাই ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।
অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারে আসার পর থেকেই সেই আইন কার্যকরা করা হবে বলে বিভিন্ন সময়ে বলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জিহাদীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।
শুক্রবার রবীন্দ্র সদনে বন্দে মাতরমের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ভূমিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই জানিয়ে তিনি বলেন, “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জিহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।”
অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় কার্যকর করা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি। সরকারে আসার পর থেকেই সেই আইন কার্যকরা করা হবে বলে বিভিন্ন সময়ে বলেছেন মুখ্যমন্ত্রী। এ দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জেহাদীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, “শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”
তবে ধর্মীয় অত্যাচারের কারণে যারা ভারতে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত শরণার্থীদের সংশোধনী নাগরিকত্ব আইন সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানের পর ভবানীপুরে একটি বিজেপি কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু। সেখানে তিনি জানান, এখান থেকে প্রতিদিন পরিষেবা পাওয়া যাবে।
সর্বশেষ খবর
-
নিয়ম মানলে স্নানযাত্রাতেই ঘুরবে ভাগ্যের চাকা, জেনে নিন পুজোর শুভ তিথি
-
পুলিশ হেফাজতে মদ্যপানের আবদার নির্লজ্জ সিয়ার! প্রকাশ্যে ‘খুনি’ প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ভিডিও
-
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার
-
ভোট পরবর্তী হিংসায় জড়িত! ‘শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়’, বর্ধমানের ২ নেতাকে সাসপেন্ড বিজেপির