21 July Shahid Dibas

‘চোরগুলো বিজেপিতে গেছে, ফেরাব না’, হুঙ্কার মমতার, কমিশন রিপোর্ট নিয়ে তোপ ঋত-কংগ্রেসের

এক নজরে
১৪:১৭ সর্বশেষ
কমিশনের রিপোর্ট কেন চাপা হল: ঋতব্রত
১৪:১৭
সাহস থাকলে সঙ্গে থাকবেন: মমতা
১৪:১৫
ককরোচ পার্টির আন্দোলনের পাশে মমতা
১৪:০৯
কমিশনের রিপোর্ট চেপে রেখেছিল মমতার সরকার: প্রদীপ
১৩:৫৬
প্রতীক বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি যাব: মমতা
১৩:৪২
বিরোধী শিবিরকে মমতার বার্তা, বিজেপিতে যান!
১৩:৪০
মেজাজ হারালেন মমতা
১৩:২৫
ঋতব্রত তৃণমূলকে বেনজির আক্রমণ অভিষেকের
১৩:১৯
রেগে আগুন কল্যাণ
১৩:১১
অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন: মদন
১৩:০৭
মঞ্চে হাজির মমতা
১৩:০৪
শহিদদের শ্রদ্ধাঞ্জলি ঋতব্রতর
১২:৫২
কাঠগড়ায় মণীশ গুপ্ত!
১২:৪৮
মমতার দীর্ঘদিনের সঙ্গীরা ঋতব্রত শিবিরের মঞ্চে
১২:৪২
মঞ্চের পথে মমতা
১২:৩৮
ঋতব্রতর সমাবেশে ৪ শহিদের পরিবার
১২:০৮
রাজঘাটে শহিদ স্মরণ
১২:৩৪
মমতার মঞ্চে ১৩ শহিদের পরিবার
১২:০৫
কর্মী-সমর্থকদের জন্য ডিম-ভাত
দুই পৃথক মঞ্চে তৃণমূলের শহিদ দিবস। ছবি: সুমন দাস ও কৌশিক দত্ত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৬, ১৭:২১

options
link
শেষ আপডেট: ১৪:১৭

কমিশনের রিপোর্ট কেন চাপা হল: ঋতব্রত

অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাইকে তোপ দেগে ঋতব্রত বলেন, "আগে শহিদ মঞ্চে শুধু নাচা গানা হত। এই সমাবেশে ওসব চলবে না। তারকাদের এনে ক্যাটওয়াক হত। এটা কি ক্যাটওয়াকের জায়গা?" এরপরই তাঁর সংযোজন, "মমতা বলেছিলেন, ক্ষমতায় এলে তিরানব্বইয়ের দোষীদের সাজা দেবেন। দেননি কেন? কমিশনের রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে চেপে দেওয়া হল। এর জবাবদিহি করতে হবে মমতাকেই।"

শেষ আপডেট: ১৪:১৭

সাহস থাকলে সঙ্গে থাকবেন: মমতা

মমতা বলেন, "আগে তো আমরা দু'জন এমপি ছিলাম। এখন তো ১৬-১৭ জন আছে। কোনও চিন্তা নেই। ফসল কাটা শেষ হয়নি।" এরপরই যোগ করেন, "সাহস থাকলে আমার সঙ্গে থাকবেন। নাহলে বিজেপির স্পনসরড টিমের সাথে না থেকে সরাসরি বিজেপিতে চলে যাবেন।" নিজেদের 'আসল' বলে দাবি করে মমতার স্লোগান, 'আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।' খেলা হবে বলে বক্তৃতা শেষ করলেন তিনি।

শেষ আপডেট: ১৪:১৫

ককরোচ পার্টির আন্দোলনের পাশে মমতা

বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখা বার্তা মমতার। জেলায় জেলায় যাবেন বলে জানালেন তিনি। এমনকী প্রয়োজনে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনেও যোগ দেবেন বলে জানালেন তৃণমূলনেত্রী।

শেষ আপডেট: ১৪:০৯

কমিশনের রিপোর্ট চেপে রেখেছিল মমতার সরকার: প্রদীপ

পুলিশকে তোপ শুভঙ্করের, "আমাদের কর্মীদের গাড়ি আটকে দিচ্ছে জেলায় জেলায়। এখানে যে পুলিশ রয়েছে তাদের বলি, আপনাদের সভার নিরাপত্তা দিতে হবে না, আপনারা চলে যান। আমাদের কর্মীদের নিরাপত্তা দিচ্ছেন না, নেতাদের নিরাপত্তা দিতে হবে না।" বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "কেন কমিশনের রিপোর্ট চেপে রেখেছিল মমতার সরকার, তার তদন্ত হোক।" উত্তর ২৪ পরগনার এক শহিদ মুরারি চক্রবর্তীর ভাই কৃষ্ণ চক্রবর্তীর দাদা চিঠি দিয়েছেন শুভঙ্করকে। লিখেছেন, "আপনার আমন্ত্রণে পরিবার হিসাবে অভিভূত। গত ৩৪ বছর দাদার হত্যার বিচার না হওয়ায় এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনও শহিদ সমাবেশ অংশ নেব না। পরে নিশ্চয়ই আসব।"

শেষ আপডেট: ১৩:৫৬

প্রতীক বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি যাব: মমতা

লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ, হকার উচ্ছেদ-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ মমতার। পাশাপাশি বিরোধী শিবির ও বিজেপির উদ্দেশে একযোগে বলেন, "তুমি প্রতীক কাড়লে, আমি ছাড়ব না। আমাদের প্রতীক কাড়তে পারে না। গায়ের জোরে করছে। আমি সুপ্রিম কোর্ট অবধি যাব। আর নাহলে আমি তোমাদেরও সবটা কেড়ে নেব।"

শেষ আপডেট: ১৩:৪২

বিরোধী শিবিরকে মমতার বার্তা, বিজেপিতে যান!

বিরোধী শিবিরকে মমতার বার্তা, "বিজেপিতে যান। যত যাবেন খুশি হব। যে স্থান শূন্য হবে, তা পূরণের জন্য আমার ছাত্র, যুব আছে।" এরপরই যোগ করেন, "চোরগুলো বিজেপিতে চলে গেছে। আর ফেরত নেব না। কালকের অপারেশন কারা করেছে, আমি প্রত্যেকটার নাম জানি।" জেলায় জেলায় যাওয়ার বার্তা দিলেন তৃণমূলনেত্রী।

শেষ আপডেট: ১৩:৪০

মেজাজ হারালেন মমতা

শহিদ সমাবেশের অনুমতি দেওয়ায় আদালতকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "এত প্রলোভন, টাকা, লাঞ্ছনা, বঞ্চনা থাকা সত্ত্বেও শহীদ পরিবার এসেছেন। আমি কৃতজ্ঞ।" বক্তব্যের মাঝেই ভিড়ের গতিবিধি দেখে মেজাজ হারালেন তিনি। বলেন, এভাবে যাওয়া আসা করলে পদপিষ্ট হওয়ার ঝুঁকি।

শেষ আপডেট: ১৩:২৫

ঋতব্রত তৃণমূলকে বেনজির আক্রমণ অভিষেকের

ঋতব্রত তৃণমূলকে বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বললেন, "এদের মেরুদণ্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, এদের কাউকে ফেরত নেবেন না।" কর্মীদের উদ্দেশে বলেন, "এদের বালিশ চাটা বলে ডাকবেন। ছোট করে বিসি বললেই হবে।"

Mamata
কংগ্রেসের মঞ্চে মমতার মার খাওয়ার ছবি
শেষ আপডেট: ১৩:১৯

রেগে আগুন কল্যাণ

মেয়ো রোডের মঞ্চে বক্তব্য রাখছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দীর্ঘ বক্তব্য সংক্ষেপে সারতে বলেন। কিন্তু কল্যাণ থামছেন না। কুণাল ঘোষ এগিয়ে গেলে কল্যাণ থামলেন। এবার কল্যাণ নামতেই মমতার বকুনি, "কম করে বলবে। বেশি হয়ে গেছে।" আর তাতেই রেগে আগুন কল্যাণ। চেয়ারে না বসে মঞ্চ থেকে সরে গেলেন।

শেষ আপডেট: ১৩:১১

অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন: মদন

মেয়ো রোডের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র বললেন, "একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব। একবার স্বীকার করুন পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছেন। আমরা একমাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছেড়ে তৃণমূলে আসুন।"

শেষ আপডেট: ১৩:০৭

মঞ্চে হাজির মমতা

ক্যাথিড্রাল রোডের শহিদ মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিদি দিদি' স্লোগান কর্মী-সমর্থকদের।

শেষ আপডেট: ১৩:০৪

শহিদদের শ্রদ্ধাঞ্জলি ঋতব্রতর

২১ জুলাই শহিদদের শ্রদ্ধাঞ্জলি ঋতব্রতর। মেয়ো রোডে শহিদ পরিবারের সদস্যদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হল।

শেষ আপডেট: ১২:৫২

কাঠগড়ায় মণীশ গুপ্ত!

শহিদ মিনারের পাদদেশে কংগ্রেসের শহিদ মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাদা। ১৯৯৩-এর ঘটনার জন্য তৎকালীন রাজ্যের স্বরাষ্ট্রসচিব তথা তৃণমূল জমানার মন্ত্রী মণীশ গুপ্তকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। প্রশাসনের কাছে আবেদন, ফাইল খুলুন, বিচার করুন। একইসঙ্গে সিপিএম সরকারের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়ার ছবিও স্থান পেয়েছে কংগ্রেসের মঞ্চে।

congress
শেষ আপডেট: ১২:৪৮

মমতার দীর্ঘদিনের সঙ্গীরা ঋতব্রত শিবিরের মঞ্চে

২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মঞ্চে। তৃণমূলনেত্রীর দীর্ঘকালের সঙ্গী বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী হাজির গান্ধী মূর্তির পাদদেশের মঞ্চে। সভায় উপস্থিত মদন মিত্রও।

শেষ আপডেট: ১২:৪২

মঞ্চের পথে মমতা

কালীঘাটের বাড়ি থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: ১২:৩৮

ঋতব্রতর সমাবেশে ৪ শহিদের পরিবার

মেয়ো রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শহিদ সমাবেশে ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই পৌঁছেছন চার শহিদের পরিবার।

anubrata
ঋত শিবিরে অনুব্রত-চন্দ্রিমা-অরূপরা
শেষ আপডেট: ১২:০৮

রাজঘাটে শহিদ স্মরণ

দিল্লির রাজঘাটে শহিদ স্মরণে এনসিপিআই সাংসদরা। উপস্থিত কাকলী ঘোষ দোস্তিদার, ইউসুফ পাঠান, শতাব্দী রায়, আবু তাহের, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তবে অনুপস্থিত দেব, জুন মালিয়া-সহ ৯ সাংসদ।

delhi
রাজঘাটে শহিদ স্মরণ
শেষ আপডেট: ১২:৩৪

মমতার মঞ্চে ১৩ শহিদের পরিবার

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতার বন্দ্যোপাধ্যায়ের শহিদ মঞ্চে উপস্থিত হয়েছেন ১৩ শহিদের পরিবার। বৃষ্টি উপেক্ষা করেই পৌঁছেছেন কর্মী-সমর্থকরা। মঞ্চে হাজির রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়রা।

শেষ আপডেট: ১২:০৫

কর্মী-সমর্থকদের জন্য ডিম-ভাত

২১ জুলাই সভায় আসা তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের। জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের জন্য ডিম-ভাতের আয়োজন করা হয়েছে। রাতে থাকার ব্যবস্থা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আর কিছু গেস্ট হাউসে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.