সুব্রত বিশ্বাস: সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন। আজ শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে বন্ধ থাকছে বেশ কিছু লোকাল। পাশাপাশি কুয়াশার জেরে বাতিল একাধিক মেল-এক্সপ্রেসও।
বিবৃতি দিয়ে রেল জানিয়েছে, ঘন কুয়াশা জেরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাতিল হয়েছে হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস (১২৩২৭ ), দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস (১৫৬২০) , গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন-নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে বেশ আগামী কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না।
এদিকে, লাইন মেরামত ও রেল সেতুর সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। আজ থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা মোট তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। তালিকায় রয়েছে, হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি। একইভাবে আগামীকাল রবিবার হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলো বাতিল করা হয়েছে।
কাটোয়া রুটে বন্ধ থাকছে ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ এবং আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেন। রেল সূত্রে খবর, সাবওয়ে তৈরির কাজ হবে কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও। এর জেরে আপ ও ডাউন লাইনে বাতিল হয়েছে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল। এছাড়াও তিনটি রুটে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময়সূচিতেও বদল আনা হয়েছে কয়েকটি ট্রেনের। ফলে ফের দুর্ভোগে পড়বেন যাত্রীরা।
সর্বশেষ খবর
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল