ক্ষীরোদ ভট্টাচার্য: মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা। তড়িঘড়ি মদন মিত্রকে (Madan Mitra) পাঠানো হল এসএসকেএমের সিসিইউ অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। তবে বিধায়ক আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
সোমবার রাতে মদন মিত্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নং কেবিনে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। বিধায়কের কাশি হচ্ছিল খুব। শ্বাসকষ্টের সমস্যাও ছিল। রাতে নেফ্রলজিস্ট তাঁর চিকিৎসা করেন। রাতভর মোটের উপর স্থিতিশীল ছিলেন।
[আরও পড়ুন: ভিনরাজ্যের কোচিংয়ে ডামি পরীক্ষার্থীদের রমরমা, অন্যের হয়ে পরীক্ষা দিলেই মিলছে ৪০ হাজার!]
মঙ্গলবার সকাল পর্যন্ত তেমন সমস্যা ছিল না। শারীরিক পরীক্ষার পর জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি, তাঁর বুকে সংক্রমণ রয়েছে। অক্সিজেন, নেবুলাইজার দিয়ে চিকিৎসা চলছিল। তবে দুপুরের পর মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। হাসপাতাল থেকে স্ট্রেচারে বের করার সময়ও তাঁকে কাশতে দেখা যায়। সেখানে এইচআর সিটি থোরাক্স (HR CT Thorax) হয় বলে খবর। তার পর আবার ফিরিয়ে আনা হয় এসএসকেএমে। পর্যবেক্ষণে ছিলেন কামারহাটির দাপুটে নেতা।
বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি চিকিৎসকদের দল তাঁর চেক আপ করেন। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে সিসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও মেডিসিনের চিকিৎসকরা রাতেই তাঁকে পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল মদন মিত্র।
[আরও পড়ুন: আসন্ন দিল্লি সফরেই মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা, কাটবে বকেয়া জট?]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর