সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক সমস্যা নিয়ে এসএসকেএমে চিকিৎসাধীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আগামিকাল সেখানেই তাঁর কাঁধের অস্ত্রোপচার হবে বলে খবর। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি।
দিন দশেক আগে মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হন মদন মিত্র। পরের দুদিন স্থিতিশীল থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্র ফের তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। পরের দিন একাধিক টেস্ট করার পর ধরা পরে নিউমোনিয়া। পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয়। গোটা শরীর ঝাঁকিয়ে কাঁপতে থাকেন তিনি। জ্ঞানও হারান। এরপর CPR দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাঁকে।
[আরও পড়ুন: মামলা লড়তে রাজভবনের তোলাবাজি? ‘মাছের তেলে মাছ ভাজা’, তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর]
কিন্তু ওই তীব্র ঝাঁকুনির জেরে কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের (Madan Mitra)। শুক্রবার সকাল থেকেই কার্ডিওলজি, নেফ্রোলজিস্ট-সহ মোট ১০ জন চিকিৎসকের একটি দল কামারহাটির বিধায়কের চিকিৎসার দায়িত্ব নেন। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পাশাপাশি স্পাইনাল কর্ডের সিটিস্ক্যান করা হয়। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি তিনি। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার অস্ত্রোপচার করা হতে পারে মদন মিত্রের।
[আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতিতে চার্জশিট পেশ ইডির, নাম রয়েছে জ্যোতিপ্রিয়-বাকিবুরের]
সর্বশেষ খবর
-
মাঝরাতে দরজায় মদ্যপ পরিচালকের টোকা! আবদার, ‘জড়িয়ে ধরো’, বিভীষিকাময় অভিজ্ঞতা স্বরা ভাস্করের
-
দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার, ইউটিউবার নামতেই ডিমবৃষ্টি! উত্তপ্ত ব্যাঙ্কশাল কোর্ট
-
তেহট্টে আদালত চত্বর থেকে মেয়েকে নিয়ে ধাঁ পরিবার! ‘স্ত্রীকে ফিরিয়ে দিন’, পুলিশের কাছে কাতর আর্জি যুবকের
-
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা, সমর্থকদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ
-
ইউপিআইয়ে বসছে মাশুল, ৭৬ শতাংশ ক্রেতাই ফিরতে চান নগদ লেনদেনে!