রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে অবশেষে লোকভবনের (পূর্বতন রাজভবন) চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তিনি লোকভবনে পৌঁছন। গাড়ি থেকে নেমেই সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশে স্পষ্টভাষায় জানিয়ে দেন, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী লোকভবনে যাওয়ার কিছুক্ষণ আগেই সেখানে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন:
লোকভবনের (পূর্বতন রাজভবন) চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় তিনি লোকভবনে পৌঁছন। গাড়ি থেকে নেমেই সামনে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের উদ্দেশে স্পষ্টভাষায় জানিয়ে দেন, কোনও বৈঠক বা আলোচনা নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন।

মার্চের শুরুতে নজিরবিহীনভাবে বঙ্গে রাজ্যপাল বদল হয়েছে। বিধানসভা ভোটের মুখে আচমকাই পদত্যাগ করেন সিভি আনন্দ বোস। তাঁর বদলে তামিলনাড়ুর তৎকালীন রাজ্যপাল রবীন্দ্রনাথ রবিকে বাংলার সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। গত ১২ মার্চ তিনি শপথগ্রহণ করেছেন। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে লোকভবনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আতিথেয়তা, বাংলার সংস্কৃতির কথা নতুন রাজ্যপালকে তিনি সংক্ষেপে জানিয়েছিলেন। বলেছিলেন, ”বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।” রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আচরণে আপ্লুত হন রাজ্যপাল আরএন রবি। এরপরই মমতাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, একদিন লোকভবনে সান্ধ্য চা-চক্রে যোগ দেওয়ার জন্য।

রাজ্যপাল রবির সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ইদের সন্ধ্যায় লোকভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। জানালেন, কোনও অ্যাজেন্ডা নেই। নিতান্তই আমন্ত্রণ রক্ষা করতে এসেছেন তিনি। এর মধ্যে কোনও বিশেষ কারণ নেই। আসলে সাম্প্রতিক সময়ে বাংলার রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সম্পর্ক যেমন তিক্ত জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই আবহে উভয়ের সমীকরণ মসৃণ করতে আগ্রহী উভয় পক্ষই। শনিবার মুখ্যমন্ত্রীর চা-চক্রে যোগদান যে এই লক্ষে খানিকটা এগিয়ে যাওয়া হল, তা বলাই যায়।

শনিবার সন্ধ্যায় লোকভবনে চা-চক্র সেরে মুখ্যমন্ত্রী বগলামুূখী মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে সন্ধ্যারতিও সারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ