Mamata Banerjee

কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মমতা, নেতাজি ইন্ডোরে মাতলেন প্রাক দোল উৎসবে

এসআইআর আতঙ্কে যে ৩৬ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:০৮

options
link
কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মমতা, নেতাজি ইন্ডোরে মাতলেন প্রাক দোল উৎসবে
নেতাজি ইন্ডোরে প্রাক দোল উৎসবে মাতলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

দোল পূর্ণিমার আগেই রাজ্যবাসীর জন্য বড় উপহার। আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সাড়ে তিন হাজার কোটি টাকায় তৈরি কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এসআইআর আতঙ্কে যে ৩৬ জন রাজ্যবাসীর মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। তারপর মেতে উঠলেন প্রাক দোল উৎসবে। সকলে শুভেচ্ছা জানালেন তিনি।

Advertisement

কলকাতা ও কল্যাণীর মধ্যে সংযোগকারী এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। ৪০ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ৪/৬ লেন বিশিষ্ট এই সিগন্যাল-ফ্রি এক্সপ্রেসওয়েতে রয়েছে মোট ২১টি ফ্লাইওভার। এর এক প্রান্ত যুক্ত হয়েছে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে। অন্য প্রান্ত সংযুক্ত হচ্ছে গঙ্গার উপর নির্মীয়মাণ ঈশ্বর গুপ্ত সেতু এবং ১২নম্বর জাতীয় সড়কের বড় জাগুলিতে। এতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে। ফলে এতদিন যে দূরত্ব অতিক্রম করতে অন্তত দু’ঘণ্টা সময় লাগত, নতুন এই সুপার হাইওয়ে চালু হওয়ায় যানজট এড়িয়ে যাতায়াতের সময় কমে অর্ধেক হবে। জানা গিয়েছে, পশ্চিম রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে এই এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।

Advertisement

কলকাতা ও কল্যাণীর মধ্যে সংযোগকারী এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। ৪০ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ৪/৬ লেন বিশিষ্ট এই সিগন্যাল-ফ্রি এক্সপ্রেসওয়েতে রয়েছে মোট ২১টি ফ্লাইওভার। এর এক প্রান্ত যুক্ত হয়েছে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে। অন্য প্রান্ত সংযুক্ত হচ্ছে গঙ্গার উপর নির্মীয়মাণ ঈশ্বর গুপ্ত সেতু এবং ১২নম্বর জাতীয় সড়কের বড় জাগুলিতে। এতে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে।

প্রশাসনের দাবি, এই এক্সপ্রেসওয়ের ফলে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি বদলে যাবে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার মানুষের দৈনন্দিন যাতায়াতের চিত্র। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও গতি আসবে কল্যাণী এক্সপ্রেসওয়ের ফলে। এদিকে হোমগার্ডের চাকরির নিয়োগ পত্র পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মৃতদের পরিবারের সদস্যরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.