Mamata Banerjee

বারুইপুরের ‘দাঙ্গাকারী’দের প্রতিবাদী বললেন মমতা, মিছিল ডেকে উসকানি ‘কালীঘাট তৃণমূলে’র

বারুইপুর কাণ্ডে প্রতিবাদ মিছিলে অশান্তি সামাল দিতে দুপুর সাড়ে তিনটের পর কালীঘাটের বাড়ি থেকে বেরন মমতা। হ্যান্ড মাইক হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৭:৫৫

options
link
বারুইপুরের ‘দাঙ্গাকারী’দের প্রতিবাদী বললেন মমতা, মিছিল ডেকে উসকানি ‘কালীঘাট তৃণমূলে’র
বারুইপুর কাণ্ডের প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়

বারুইপুর কাণ্ডের (Baruipur Incident) পর থেকেই তৎপর পুলিশ। গ্রেপ্তার হয়েছে অভিযুক্তরা। বুধবার সকালে এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। অথচ প্রতিবাদের নামে কলকাতার রাস্তায় মিছিলের ডাক দিয়ে উসকানির অভিযোগ উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে। বুধবার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি। বারুইপুরের ‘দাঙ্গাকারী’দের প্রতিবাদী বলেও উল্লেখ করেন মমতা।

Advertisement

এদিন মমতা বলেন, “হাই কোর্টের অনুমতি নিয়ে মিছিল করেছে ছাত্র-যুবরা। সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে ঘুরে বেড়িয়েছে। চিৎকার করেছে। আমাকে ভয় দেখিয়েছে। ভালো করে সরকার চালাও।” তৃণমূলনেত্রীর অভিযোগ, “গৃহবন্দি করে রেখেছে। পুলিশ আমাদের উপর নজর রেখেছে। আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে। সকাল ৬টা থেকে ডিজে বাজিয়েছে। ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে এসে তাণ্ডব করেছে। আমার বাড়ি থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত। মেয়েদের গায়ে হাত দিয়েছে। আমি তাদের বাঁচাতে বাড়ির বাইরে বেরিয়েছিলাম। আমি দেখেছি মেয়েদের গাল, বুক থেকে রক্ত বেরোচ্ছে। গোপনাঙ্গ থেকে। এই পরিবর্তন বাংলার মানুষ কি চেয়েছিল? আমরা চাই ধর্ষণ কমুক। অত্যাচার কমুক।”

Advertisement

রাম মন্দিরে চুরির প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “মিছিলের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা অশান্তি করেছে। যারা রামের টাকা চুরি করে খায়। তারা রামের নামে স্লোগান দিয়ে রামের নাম বদনাম করেছে।” পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “আমি বিজেপিকে দোষ দিচ্ছি না। দোষ পুলিশের। তাদের দায়িত্ব ছিল নিরাপত্তার। কেন মিছিলে বিজেপি কর্মীদের ঢুকতে দিল? আইন কোথায়? উত্তরপ্রদেশের বেশি অশান্তি। এটা আদালত অবমাননার শামিল। আমরা ধিক্কার জানাই। দলদাসদের ধিক্কার জানাই। পুলিশ সমানে আমার উপর নজর রেখেছে। বিজেপিকে সব তথ্য পাঠাচ্ছে। আইসি ব্লক সভাপতি, মণ্ডল সভাপতি। সম্পূর্ণ বেআইনি কাজ চলছে। আমরা আদালতের নির্দেশ অমান্য করিনি। পুলিশ করেছে।” মমতার বক্তব্য, “সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। মানুষের শান্তি নষ্ট করবেন না। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে পারেন না।”

Advertisement

উল্লেখ্য, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় ‘কালীঘাট তৃণমূলে’র তরফে। মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। এমনকী রাস্তার একপাশ দিয়ে ভেসে আসে ‘মাছ চোর’ গানও। বেশ কয়েকজন মিছিলকারী জখম হন। এরপর দুপুর সাড়ে তিনটের পর কালীঘাটের বাড়ি থেকে বেরন মমতা। হ্যান্ড মাইক হাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.