গৌতম ব্রহ্ম: ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্বমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাউলদের গানের সঙ্গে গলা মেলালেন তিনি। ভালবেসে শিল্পীরা মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন একতারা। সব মিলিয়ে সোমবারই জমজমাট সল্টলেকের বইমেলা প্রাঙ্গন।
মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ সূচনা ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair 2023)। সেন্ট্রাল পার্কে হাজির হয়েই মমতা ঘুরে দেখেন বিভিন্ন স্টল। চলে যান ‘জাগো বাংলা’র স্টলেও। এবার দুর্গা মণ্ডপের আদলে তৈরি হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলটি। প্রবেশ পথেই শোভা পাচ্ছে লাল পাড় সাদা শাড়ির চিন্ময়ী দুর্গা। উপরে লেখা বাংলার দুর্গাপুজো এখন বিশ্বজনীন। প্রসঙ্গত, গত বছরই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেসকো (UNESCO)। সেই স্বীকৃতিই গর্বের সঙ্গে ধরা দিল বইমেলায়।
[আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অশালীন মন্তব্য: অখিল গিরির মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ, নির্দেশ হাই কোর্টের]Advertisement
প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে জাগো বাংলা স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপরই উঠে আসেন বাউলদের মঞ্চে। তাঁদের লোকগীতির সঙ্গে গলাও মেলান। ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’- গেয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রিয় ‘দিদি’কে কাছে পেয়ে আল্পুত শিল্পীরাও। মুখ্য়মন্ত্রীর হাতে বাউলরা তুলে দেন একটি একতারা। উপহার পেয়ে খুশি তিনিও। হাতে পেয়েই সেটি বাজাতে শুরু করেন। তবে এখনই একতারাটি বাড়ি নিয়ে যাচ্ছেন না তিনি। তৃণমূল সাংসদ দোলা সেন জানান, এখন দুর্গা প্রতিমার কাছেই একতারাটি রাখা থাকবে। বইমেলা শেষ হলে তা বাড়ি নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। মমতা এও জানান, প্রতিমা থাকায় এবার জাগো বাংলা স্টলে জুতো খুলে প্রবেশ করতে হবে বইপ্রেমীদের।
এদিকে, কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী মঞ্চে ঘটে হাতুড়ি বিভ্রাট! বইমেলার শুভ সূচনার জন্য মুখ্য়মন্ত্রীর হাতে হাতুড়ি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু হাতল থেকে আচমকা ছিটকে যায় হাতুড়ি। আবার তা ঠিক করে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
[আরও পড়ুন: দেশবাসীকে অনশনের ডাক, লাদাখ বাঁচাতে প্রধানমন্ত্রীকে বার্তা সোনম ওয়াংচুকের]
সর্বশেষ খবর
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের
-
আয়ারল্যান্ডের কাছে হারতেও প্রতিভা দরকার! লজ্জার চুনকামে গম্ভীরকে খোঁচা ‘লিলিপুট’ দেশের
-
সন্তানের বাবা কে? স্বামী ডিএনএ টেস্টের প্রস্তাব দিতেই তেলেঙ্গানায় আত্মঘাতী গর্ভবতী তরুণী
-
‘আইনের অপপ্রয়োগ হবে না’, সিএএ-ওয়াকফে হিন্দু নির্যাতনে ‘গুন্ডা’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর