সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের রায়কে সম্মান জানিয়ে যত দ্রুত সম্ভব পঞ্চায়েত ভোট শেষ করাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, শুক্রবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক ডেকে সাফ জানিয়ে দেন, রমজান-গরম ও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে নির্বাচন হোক৷
কেন না, আজ আদালতের রায় ঘোষণায় বেশ কয়েক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত ভোট৷ নতুন করে নির্ঘণ্ট প্রকাশ করতে গেলে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া রমজান, তারপর রয়েছে গ্রীষ্মের দাবদাহ৷ রয়েছে বর্ষার মরশুম৷ ফলে, সব দিক বিবেচনা করে এই মুহূর্তে ভোটের দিন ঘোষণা করা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷
[বাংলা টিভি সিরিয়ালে সামাজিক অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী]
নতুন নির্বাচনী নির্ঘণ্ট ও আদালতের রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা আদালতের রায়কে সম্মান করি৷ আমি আশা করি যে এর পর নির্বাচন কমিশন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ও পঞ্চায়েত আইন অনুযায়ী খুব তাড়াতাড়ি নির্বাচন করাবে সময় মতো৷ কারণ অনেকগুলি দিন ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে৷ আর যেন সময় নষ্ট না হয়, সেটা মনে রাখতে হবে৷ কারণ এর গরম আরও বাড়বে৷ এই সময়ে ঝড়বৃষ্টিও আসবে৷ আর দেরি করলে গরম পড়বে৷ গরমে মানুষের কষ্ট হবে৷ ফলে, আর সময় নষ্ট করার সময় নেই৷’’
এদিন নাম না করে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমারা হাই কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ভোটের পক্ষে৷ আমরা গণতন্ত্রের পক্ষে৷ আমরা চাই, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হোক৷ আমারা চাই শান্তিপূর্ণভাবে ভোটটা হয়ে যাক৷ কারণ, সামনেই রমজান৷ তাঁদের এক মাস উপবাসে থাকতে হয়৷ রমজান মাসে ভোট করালে ওদের অসুবিধা হবে৷ ফলে, ভোট যত তাড়াতাড়ি হবে, ততই মঙ্গল৷’’
[কবে পঞ্চায়েত ভোট? নয়া নির্ঘণ্ট নিয়ে অব্যাহত জটিলতা]
শুক্রবার পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায় ঘোষণার পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘আমরা রেডি আছি৷’’ কীভাবে রেডি? আগের মতো উন্নয়ন লাঠি হাতে দাঁড়াবে কি? উত্তরে অনুব্রত জবাব, ‘‘আমি রেডি আছি৷’’
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের