Mamata Banerjee on Beldanga

‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ, কারা উসকাচ্ছে সবাই জানে’, বেলডাঙা হিংসায় বিজেপিকে দুষলেন মমতা

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে জ্বলছে বেলডাঙা।

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২৬, ১৫:০০

options
link
‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ, কারা উসকাচ্ছে সবাই জানে’, বেলডাঙা হিংসায় বিজেপিকে দুষলেন মমতা

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে জ্বলছে বেলডাঙা (Beldanga Unrest)। শুক্রবার সকাল থেকে বিক্ষোভ, ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলডাঙায় বিক্ষোভকারী ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ’ বলেই দাবি তাঁর। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তার ঘটনায় আরও একবার ক্ষোভপ্রকাশও করে বিজেপিকেও দুষলেন তিনি।

Advertisement

মমতা বলেন, “বেলডাঙায় জানেন কাদের প্ররোচনা আছে। আমি কিছু বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার। পবিত্র বার। যেমন শিবেরও বার। দুর্গার বার। সন্তোষী মাতার বার। জুম্মার নমাজ হয়। ধরুন দুর্গাপুজো দেখতে এসেছেন কোটি কোটি লোক। তাঁদের মাঝে যদি মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। ফ্রাইডে জুম্মাবার এমনিই সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে। সেখানে সবাই ফ্রাইডের জুম্মাবার নমাজ পড়তে এসেছে। যদি কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উসকে দেয়। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এর জন্য ক্ষুব্ধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফ্রাইডে জুম্মাবার এমনিই সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে। সেখানে সবাই ফ্রাইডের জুম্মাবার নমাজ পড়তে এসেছে। যদি কেউ কেউ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উসকে দেয়। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও এর জন্য ক্ষুব্ধ।

এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন মমতা। তিনি আরও বলেন, “তাদের একতরফা বাদ দিতে পারে না। মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ১০০ জনের মতো মারা গিয়েছেন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগাতে এসেছে। বিজেপির পরিকল্পনা এটা। নিজেরা ভোটে পারবে না তাই ঘোঁট পাকাচ্ছে। করছে লুট, বলছে ঝুট।”

Advertisement

পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়ে মমতার আশ্বাস, “আমরা এই ঘটনাটির তদন্ত শুরু করেছি। আমরা মামলা করেছি। পরিযায়ী শ্রমিকদের সাহায্যও করেছি। আপনারা শান্ত থাকুন। ধৈর্য ধরুন। আর যাঁদের ডাকছে তাঁরা ফর্ম জমা দেবেন। দয়া করে দরখাস্ত জমা দিন। আদালতে মামলা হয়েছে। ভরসা রাখুন। আশা করি মানুষ সুবিচার পাবে।” বিজেপিকে দুষে মমতা আরও বলেন, “যা হচ্ছে এগুলি অন্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মূলত হচ্ছে। তারপর কী করে ভাবছে বিজেপি বাংলার মানুষের সমর্থন পাবে? নির্লজ্জের দল একটা।” মমতার আর্জি, “সংখ্যালঘু ভাইবোনেদের বলব এসব করবেন না। শান্ত থাকুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।” 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন