সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক বরাবরই অম্লমধুর! নতুন বছরে তাঁদের সমীকরণ কোনদিকে মোড় নেবে, তা নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কী বললেন তিনি?
রাজ্যপালের কথায়, “প্রথম বছর আমাদের সম্পর্ক ছিল মিষ্টি ও আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছর সেই সম্পর্কের আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছিল।” তৃতীয় বছর এই সম্পর্ক ‘নতুন আকাশ, নতুন পৃথিবী’ দেখবে বলেই আশা বোসের। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রাজ্যপালের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বোসের আরও দাবি, বাংলায় মুখ্যমন্ত্রী সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভালো। দেশের মধ্য়ে এই রাজ্য়েই যেন দুজনের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কের নজির তৈরি হয়, তার চেষ্টাই তিনি করবেন।
একাধিক ইস্যুতে রাজ্য-রাজভবনের সংঘাত চলছে। তবে প্রথম দিক থেকে পরিস্থিতিটা এরকম ছিল না। বরং রাজ্যপাল আনন্দ বোসকে বাংলা ভাষা শেখানোর দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতেখড়িও হয়েছিল তাঁর। তার পর অবশ্য় গঙ্গা নিয়ে অনেক জল গড়িয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে রাজভবনের কর্মীর শ্লীলতাহানি ইস্যুতে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। সাম্প্রতিক অতীতে দুজনকে একসঙ্গে এক মঞ্চে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সম্পর্কের নতুন দিশা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সর্বশেষ খবর
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?
-
ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার