স্টাফ রিপোর্টার: ধর্মে-ধর্মে ঐক্য থাকুক৷ বিশ্বাস রাখুন মানুষের উপর৷ ধর্মের উপর৷ এটাই আমাদের পরম্পরা৷ এটাই আমাদের ভারতের আত্মা৷ গুরু গোবিন্দ সিংয়ের সাড়ে ৩০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনারে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই বৃহস্পতিবার এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী৷
এদিন গুরু গোবিন্দ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দিল্লি গিয়ে দেখেছি, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কীভাবে সারা দিনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে গুরুদ্বারগুলি৷ কত শ্রদ্ধা, পরম নিষ্ঠায় তাঁরা মানুষের সেবা করেন৷ আসলে এটা আমাদের দেশের পরম্পরা৷ এটা মন থেকে আসে৷ এই মানবসেবাই আসল ধর্ম৷ এটা একটা পরম্পরা৷” মমতা আরও বলেন, “হিম্মত নিয়ে কাজ করাই হল ধর্ম৷ এর অর্থ হল ঐক্য, বিশ্বাস৷ কেউ বড় না, কেউ ছোট না৷ আমরা সবাই এক৷ এই ঐক্য থাকতে হবে৷ মানুষের উপর বিশ্বাস রাখতে হবে৷ তবেই দেশ এগোবে৷” রাসবিহারী ও হরিশ মুখার্জি রোডে গুরু গোবিন্দ সিংজির নামে দু’টি সংগ্রহশালা ও ডানলপে তাঁর নামে একটি তোরণ বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার