সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজ ভরতি করানোর নাম করে একটি শ্রেণি ছাত্রছাত্রীদের কাছ থেকে দেদার টাকা তুলছে। এই অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তারপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার এই ধরণের একটি অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে দুই ছাত্রনেতাকে আটক করা হল উত্তর কলকাতা থেকে। শ্রীশচন্দ্র কলেজে ভরতি করিয়ে দেওয়ার নাম করে এই দু’জন টাকা তুলছিল বলে অভিযোগ ওঠে৷ এদিন ধৃতদের পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ অভিযোগ খতিয়ে এদিন ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে৷
[শহরে ফাঁস চিনা পাচারচক্র, উদ্ধার ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক]
তৃণমূল ছাত্র সংগঠনের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্র ভরতির অভিযোগ ওঠায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এহেন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলেজে ভরতি মরসুম শুরু হওয়ার পর থেকেই কলকাতার একাধিক কলেজে বেনিয়মের অভিযোগ উঠেছে৷ টাকা নিয়ে সিট বিক্রি করারও অভিযোগ উঠতে শুরু করেছে৷ শহর কলকাতার একাধিক কলেজে ভুগোলে অনার্সের সিট প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে৷
[আলো-সুর-মূর্তিতে ফুটে উঠবে বাংলার বিপ্লব, শুরু মহাজাতি সদনের নয়া অধ্যায়]
ভরতির মরসুমে কলেজে-কলেজে এহেন অভিযোগ ওঠায় শনিবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, কলেজে ভরতির সময় কোনও বহিরাগত যেন কলেজ চত্বরে উপস্থিত না থাকে, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে৷ এ বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও সোমবার থেকে কলকাতার প্রতিটি কলেজের সামনে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কোনও ছাত্র-ছাত্রী অথবা অভিভাবক যদি থানায় অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগ দ্রুত খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
[বেঙ্গালুরু থেকে কলকাতায় মাদক পাচার, পুলিশের জালে পাচারকারী]
সর্বশেষ খবর
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা
-
পোস্ত-কুমড়ো ভাজা খাওয়াতে হবে! ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে শর্ত বাদশার, থ উদ্ধারকারীরা
-
মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ