সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষের সমস্যার জন্য আগেই মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে তুলোধোনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ এবার সাধারণ মানুষের অবস্থা সরজমিনে তদন্ত করে দেখতে পথে নামলেন মুখ্যমন্ত্রী৷ শনিবার কলকাতার একাধিক ব্যাঙ্কে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী৷ ব্যাঙ্কের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত সাধারণ মানুষের কথাও বলেন৷ পুরনো নোট বাতিল হয়ে যাওয়ায় ঠিক কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা সে বিষয়ে জানতে চান তিনি৷ পাশাপাশি তিনি বলেন, “২০০০ টাকার নোট নিয়ে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন৷ এত বেশি মূল্যের টাকা দোকানিরা নিতে অস্বীকার করছেন৷ এতে মানুষের সমস্যা আরও বাড়ছে৷” স্বভাবতই সাধারণ মানুষের দুর্ভোগ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ এদিন শরৎ বোস রোড এবং চৌরঙ্গির ব্যাঙ্কগুলিতে মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই উৎসাহিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷ ব্যাঙ্কের কর্মীরাও মুখ্যমন্ত্রীকে দেখে ব্যাঙ্কের বাইরে বেরিয়ে আসেন৷ মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গেও কথা বলেন৷ মানুষের সুবিধার্থে কীভাবে আরও ভাল পরিষেবা দেওয়া যায় সে কথাই এদিন তিনি ব্যাঙ্ক কর্মীদের বলেন৷
পাশাপাশি, এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের কড়া সমালোচনা করা হয়েছে৷
গত মঙ্গলবার রাত থেকে আচমকা দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন তারই সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা আরও বলেছেন কালো টাকা রুখতে দেশে এই সার্জিক্যাল স্ট্রাইক আসলে সাধারণ মানুষকে হেনস্তা করা এবং টাকার কারবারিদের হাতে বাড়তি সুযোগ তুলে দেওয়া৷
গোটা বিষয়টির বিরোধিতা করে এদিন মুখ্যমন্ত্রী আবারও সাধারণ মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান৷
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
-
আমেরিকার হামলার বদলা! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের, কী বললেন ট্রাম্প?
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র