অর্ণব আইচ: তরুণীকে নিজের বাড়িতে আটকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত যুবক। প্রতিবাদ করতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুনেরও অভিযোগ নির্যাতিতার। অভিযুক্ত ওই যুবকের মা-বাবাও! ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা।
পুলিশ জানিয়েছে, ঘটনা গত বছরের। মুকুন্দপুরে নিজের বাড়িতে ওই তরুণীকে নিয়ে যান অভিযুক্ত যুবক। নির্যাতিতার দাবি, তাঁরা বন্ধু। আর সেখানেই তাঁকে মাদক জাতীয় বস্তু পানীয়র সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় বলে অভিযোগ। তাতেই তিনি অচেতন হয়ে পড়েন। আর সেই সুযোগে ওই যুবক তাঁর উপর যৌন নির্যাতন চালান, একাধিক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রতিবাদ জানালে ওই যুবককে মদত জোগান তাঁর মা ও বাবা।
তরুণীর অভিযোগ, প্রথমে তাঁকে মারধর করা হয়। এর পর তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করেন তাঁর ওই ‘বন্ধু’ ও তাঁর পরিবারের লোকেরা। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছেন যে, সম্প্রতি ওই তরুণী যুবকের বাড়িতে কথা বলার জন্য যান। অভিযোগ, তখন তাঁকে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। তিনি বাঁচার জন্য বাড়ির বাইরে চলে এলে তাঁকে রাস্তার উপরই বিবস্ত্র করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তার পরই তিনি পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?