কলহার মুখোপাধ্যায়: দক্ষিণদাঁড়িতে মদ্যপের হাতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির (Molestation) ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মহিলা অভিযুক্ত ব্যক্তির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন। ঘটনার সময় ওই ব্যক্তি বলেছিল সে কালীঘাটের বাসিন্দা। সেই সূত্র ধরেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল তরুণীর সঙ্গে? গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ ওই তরুণী দমদম থেকে ৪৫ নম্বর বাসে চড়েন। তবে ওঠার পর তিনি জানতে পারেন বাসটি গাঙ্গুলিবাগান পর্যন্ত যাবে না। তাই মাঝপথে দক্ষিণদাঁড়ি (Dakshindari) বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি। অভিযোগ, বাসস্টপে অপেক্ষা করার সময় এক মদ্যপ যুবক আচমকাই হাজির হয়। তাঁকে ক্রমাগত কুপ্রস্তাব দিতে থাকে ওই যুবক। এমনকী নানারকম অশ্লীল ইঙ্গিত করতে থাকে সে। যৌনমিলনের ইচ্ছাও প্রকাশ করে সে। তরুণী ওই যুবকের কথাবার্তা ভিডিও করেন। তবে ভিডিও করে কোনও লাভ হবে না বলেও হুমকি দেয় অভিযুক্ত।
[আরও পড়ুন: NRS-এর প্রাক্তন ডেপুটি সুপারের গাড়িতে লাগানো অবসরপ্রাপ্ত সেনা অফিসারের ফলক ছিঁড়ল দুষ্কৃতীরা]
এরপর তরুণীর প্রেমিক ঘটনাস্থলে এসে পৌঁছন। তিনি ওই যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। হাতাহাতিও হয়। তারই মাঝে প্রেমিকের সামনে ওই মদ্যপ যুবক অশালীনভাবে তরুণীর শরীর স্পর্শ করে বলেও অভিযোগ। এমনকী ধারাল অস্ত্র দিয়ে তরুণী ও তাঁর প্রেমিককে ভয় দেখানোও হয়। উল্টোডাঙা ট্রাফিক পুলিশকে (Police) গোটা ঘটনাটি জানান তাঁরা। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয় বলেও দাবি তরুণীর। তারপর কোনওক্রমে অ্যাপ ক্যাবে চড়ে রাত দশটা নাগাদ ঘটনাস্থল ছাড়েন তিনি।
এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। সোশ্যাল মিডিয়ায় (Social media) ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তারপর লেকটাউন থানায় ঘটনার অভিযোগ অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত শ্লীলতাহানির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
[আরও পড়ুন: ক্ষমতার হস্তান্তর, নিজের চেয়ার সঙ্গে নিয়েই অফিস বদলালেন রাজীব সিনহা]
সর্বশেষ খবর
-
গরম খাবারের জন্য মাইক্রোওভেন লাগে না, জানুন টিফিন প্যাক করার দুর্দান্ত ৭ টেকনিক!
-
অত্যাচারের পর গাছে বেঁধে তরুণীর গায়ে আগুন! হাসপাতালে মৃত্যু চণ্ডীগড়ের ইনফ্লুয়েন্সরের
-
চলতি বছরেই রাজ্যে ১০০ স্টেডিয়াম নির্মাণ, মেসি-কাণ্ডের টাকা ফেরত নিয়েও আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
বাড়ির বাইরে বেরলেই বিপদের ভয়? রান্নাঘরের এই এক উপাদান সঙ্গে রাখলেই কেল্লাফতে, বলছে বাস্তুমত
-
‘বাবা-মায়ের খেয়াল রাখিস দিদি’, রাখি বন্ধনের পরই সোশাল মিডিয়ায় পোস্ট, ‘আত্মঘাতী’ কিশোর