দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবার, সম্মান বাঁচাতে বেনজির লড়াই গৃহকর্তার

আধঘণ্টার মধ্যেই গ্রেপ্তার দুই দুষ্কৃতী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০১৮, ১৮:২৩

options
link
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবার, সম্মান বাঁচাতে বেনজির লড়াই গৃহকর্তার

অর্ণব আইচ: নববর্ষের সন্ধ্যায় ঢাকুরিয়া লেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। স্ত্রী ও মেয়ের সম্মান বাঁচাতে খালি হাতেই লড়াই চালিয়ে যান তিনি। লুঠপাটে বাধা দিতে গেলে দুষ্কৃতীরা মেরে তাঁর নাক ফাটিয়ে দেয়। হামলার হাত থেকে বাদ যাননি তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েও। এই ঘটনা ঘটার সময়ই লেকে চলে আসে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পুলিশ দেখে পালিয়ে গেলেও আধ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার বাসিন্দা সন্দীপ নন্দী তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নববর্ষের সন্ধ্যায় লেকের কাছেই একটি সিনেমাহলে যান। কিন্তু টিকিট না পেয়ে তাঁরা চলে যান লেকের ধারে। সেখানেই ঘুরছিলেন তাঁরা। হঠাৎই আধো অন্ধকারের মধ্যে তাঁরা দেখেন, লেকের এক কেয়ারটেকারকে মারধর করছে দু’জন। ঘটনাটি দেখে সন্দীপবাবু চিৎকার করে প্রতিবাদ করে ওঠেন। ওই ব্যক্তিকে ছেড়ে দিতে বলেন। তখন ওই দুই যুবক এসে সন্দীপবাবুর উপর চড়াও হয়। তা দেখে এগিয়ে যান তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে। এবার দুই যুবক পরিবারটির উপর চড়াও হয়। তারা মহিলার হ্যান্ডব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মহিলা চিৎকার করে ওঠেন। সন্দীপবাবু তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। মাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে দশ বছরের ছেলেও। মা-বাবার সামনে বালক ছেলেটিকে মারধর করে তারা।

Advertisement

[স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবককে ছুরির কোপ, চাঞ্চল্য বেহালায়]

Advertisement

পরিবারকে বাঁচাতে একাই লড়ে যান সন্দীপবাবু। এক দুষ্কৃতীর মারে তাঁর নাক ফেটে রক্ত বের হতে থাকে। তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করে তারা। এর মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান রবীন্দ্র সরোবর থানার পুলিশ আধিকারিকরা। তাঁদের দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অন্য একটি টিম আধ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে দুষ্কৃতীদের। সন্দীপবাবু ফেসবুকের মাধ্যমে পুলিশের এই তৎপরতার প্রশংসা করেন। এই ঘটনার জেরে সন্ধ্যা ও ভোরে লেক জুড়ে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নববর্ষের রাতে চায়না টাউনের একটি রেস্তরাঁয় দু’টি পরিবারের মধ্যে গোলমাল। রেস্তরাঁর ভিতরেই শুরু হয় মারপিট। যাদবপুরের বাসিন্দা এক মহিলার অভিযোগ, মদ্যপান করে তাঁদের উপর হামলা চালায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তার হয় বেলেঘাটার বাসিন্দা দুই যুবক।

[সিঙ্গল বেঞ্চেই ফিরল পঞ্চায়েত মামলা, প্রয়োজনে প্রতিদিন শুনানির নির্দেশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.