অর্ণব আইচ: দিনে-দুপুরে দক্ষিণ কলকাতার এক পার্কের মধ্যে থেকেই উদ্ধার করা হল এক যুবকের মৃতদেহ৷ তাঁর মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
দুর্গাপুজোর জন্য বেশ পরিচিত দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়্যার চত্বর৷ সেখানেই শুক্রবার দুপুরে বছর তিরিশ-পঁয়ত্রিশের এক যুবককে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ তাঁর পরনে ছিল জিনস ও শার্ট৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে৷
এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি৷ তিনি কোথাকার বাসিন্দা তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে খবর, যুবকের গায়ে কোনওরকম আঘাতের চিহ্ন নেই৷ কিন্তু ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি৷ মৃত্যু আদৌ স্বাভাবিক নাকি এর নেপথ্যে অন্য রহস্য জড়িয়ে রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তবে স্থানীয়দের অনেকেই মনে করছেন, তীব্র গরমও মৃত্যুর কারণ হতে পারে৷ বিস্তারিত তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে জানাচ্ছে পুলিশ৷
[৩ দিন ধরে ভাইপোর মৃতদেহ আগলে বসে পিসি, চাঞ্চল্য একবালপুরে]
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট