স্টাফ রিপোর্টার, বিধাননগর: বিশ মার্কিন ডলারের ১০০টি নোট। মানে ২০০০ ডলার। আজকের ভারতীয় বাজারদরে যার কমবেশি মূল্য দাঁড়ায় ১ লক্ষ ৪০ হাজার টাকার মতো। সস্তায় সেই টাকা কিনতে গিয়ে হাতে এল গামছায় মোড়া ভিম বার (বাসন মাজার সাবান)। লক্ষ টাকা খুইয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আবদুল হালিম নামে কড়েয়ার বাসিন্দা। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।
[মেট্রোর কাজেই কি বিপর্যয়? সেতুভঙ্গের পর জোরাল হচ্ছে প্রশ্ন]
হয়েছিল টা কী? ঘটনাটি ঘটেছে সল্টলেকে। বিধাননগর (দক্ষিণ) অভিযোগ দায়ের হয়েছে বিলাল ও মুসা নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবদুলকে ঠকাতে রীতিমতো ফাঁদ পেতেছিল বিলালরা। ঘটনার সূত্রপাত ৩০ এপ্রিল চিত্তরঞ্জন হাসপাতালে। অপরিচিত এক যুবক এসে আবদুলের কাছে বাবার অস্ত্রোপচারের নাম করে ১০০ টাকা চায়। নাম বলে বিলাল। টাকাটা দেওয়ার পর বিলাল ২০ ডলারের নোট দিয়ে আবদুলকে বলে বাবা বিদেশে চাকরি করেন। তারা থাকে গ্রামে। কিছু ডলার নিয়ে এসে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। সেগুলি কোথায় ভাঙানো যাবে সে সম্পর্কে কোনও ধারণা তাদের নেই। আবদুল যদি তাদের সাহায্য করে উপকৃত হবে। ২০ ডলারের নোটটি পরের দিন বিলাল দিয়ে দেয় আবদুলকে। তার পরিবর্তে ৯৫০ টাকা দেয় আবদুল।
এরপর সোমবার ফোন করে বিলাল জানায়, বাবার অস্ত্রোপচার হবে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। ১ লক্ষ টাকার প্রয়োজন। তার কাছে ২০ ডলারের যে ১০০টি নোট রয়েছে সেটি নিয়ে আবদুল যদি এই টাকাটা দেন তাহলে সুবিধা হয়। এরপর মঙ্গলবার সল্টলেকের পরিবেশ ভবনের সামনে বিলালের দাদা মুসার সঙ্গে সাক্ষাৎ হয় আবদুলের। ১লক্ষ টাকা মুসাকে দেন আবদুল। তার পরিবর্তে গামছায় মোড়া ডলারের বান্ডিল তার হাতে তুলে দিয়ে মুসা বলে দেখে নিতে। শক্ত করে বাঁধা গামছার বাঁধন খুলতে ব্যস্ত হয়ে পড়েন আবদুল। সেই ফাঁকে মুসা হাওয়া। গিঁট খোলার পর দেখা যায় খবরের কাগজে মুড়ে বড়সড় সাইজের একটি ভিম বার তাঁকে গছানো হয়েছে। সকাল তখন সাড়ে আটটা। তখনই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আবদুল। পুলিশ বিলালদের খুঁজছে।
[একের পর এক দুর্ঘটনায় এবার ঢাকুরিয়া-টালা ব্রিজ নিয়ে উদ্বেগ]
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা
-
বড়দের ‘পাপে’ বানভাসি শৈশব! নেপালে কাদার স্তূপের উপরে পড়ে স্কুলের ব্যাগ, ছেঁড়া বইখাতা
-
সাতসকালে স্পাইসি খাওয়ার ঝোঁক খুদের? চিঁড়ে দিয়েই বানান জিভে জল আনা ৫ টিফিন
-
বিশ্বকাপ দলে ঠাঁই হবে না রোহিতের! ইঙ্গিতবাহী মন্তব্য বোর্ড সচিবের, গম্ভীরদের চাকরি যাবে?
-
উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দুর্নীতির ঘুঘুর বাসা! ময়নাতদন্তের নামে ঘুষ নিয়ে গ্রেপ্তার কর্মী