নাবালিকা কন্যার যৌন হেনস্তা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার বাবা

ছিঃ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৯, ১৫:২১

options
link
নাবালিকা কন্যার যৌন হেনস্তা, হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার বাবা

অর্ণব আইচ: বয়স মোটে ৬ বছর। এর মধ্যেই যৌন হেনস্তার শিকার হতে হল কসবার এক শিশুকন্যাকে। তাও অন্য কারও হাতে নয়। নিজের বাবার হাতেই নিগৃহীতা হতে হল তাকে। ঘটনা চলছিল বেশ কয়েকমাস ধরে। সম্প্রতি হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি। তারপরই শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় বাবাকে।

Advertisement

[  ফ্ল্যাট কিনে ঋণের বোঝায় বেসামাল, আত্মহত্যার চেষ্টা এক পরিবারের সকলেরই ]

Advertisement

ঘটনা কসবা এলাকার। জানা যাচ্ছে, ৬ বছরের শিশুটির উপর বেশ কয়েক মাস ধরেই যৌন নির্যাতন চালাচ্ছিল তার বাবা। নানা ছল-চাতুরিতে তাকে কাছে ঢেকে নিত। তারপর আদরের নামে বিভিন্ন রকম বিকৃত কাজ করা হত। মাস দুই-তিন কেটে গেলেও মুখ ফুটে কাউকে এ কথা বলতে পারেনি শিশুটি। তবে তার অস্বাভাবিকতা নজরে এসেছিল মায়ের। নানা কারণে মেয়েটি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিল। তা থেকেই মায়ের সন্দেহ হয়। পুরো পরিস্থিতি খানিকটা আঁচ করতে পেরেছিলেন তিনি। তবে স্বামীকে কিছুই না বলে, আড়াল থেকে নজর রাখার পরিকল্পনা করেন। সম্প্রতি  ওই ব্যক্তি ফের একই কাণ্ড ঘটাতে গেলে, তাঁরা স্ত্রীই একেবারে হাতেনাতে ধরে ফেলেন। মেয়েটির বাবার বিকৃত কাজ ফাঁস হয়ে যায়। এরপর মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সেও বাবার কুকীর্তি গড়গড়িয়ে বলে দেয়। এমনকী মাকে না জানানোর জন্য যে শাসানো হয়েছিল, সে কথাও জানায়।

Advertisement

[  মধ্যরাতে মানিকতলায় ‘লঙ্কাকাণ্ড’, ঝাঁজালো ধোঁয়ায় নাকাল বাসিন্দারা ]

এরপরই কসবা থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা। তাঁর অভিযোগের ভিত্তিতেই মেয়েটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের দু’টি নামী স্কুলে শিশুদের উপর যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। সরগরম হয়েছিল গোটা শহর। সেখানে মূলত দায়ী ছিলেন শিক্ষকরা। তবে এখানের ঘটনা একেবারেই অন্যরকম। নিজের বাবার হাতেই যে শিশুকন্যা লাঞ্ছিত হবে তা প্রায় কল্পনাও করতে পারেননি স্থানীয় বাসিন্দাদের।

[  কলকাতা থেকে ঢাকা গেল প্রথম কন্টেনার ট্রেন ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.