সুব্রত বিশ্বাস: মহিলার হার ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দুষ্কৃতীর। আর তাতেই ঘটে বিপত্তি। পা ভেঙে লাইনে পড়ে রইল দুষ্কৃতী। গ্রেপ্তার করার পর আপাতত তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করেছে জিআরপি।
জানা গিয়েছে, দুই লাইনের মাঝে পড়ে দুটো পা-ই ভেঙে যায়। ট্রেনের কামরা থেকে সবই লক্ষ্য করেন যাত্রীরা। ট্রেনটি বিধাননগরে ঢুকলে যার হার ছিনতাই হয় সেই মহিলাকে নিয়ে লাইন ধরে ঘটনাস্থলে যান যাত্রীরা। উঠে দাঁড়াতে অক্ষম দুষ্কৃতী তখন করজোড়া ক্ষমা চেয়ে হারটি ফিরিয়ে দেন। যাত্রীদের থেকে খবর পেয়ে স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। দুষ্কৃতীকে নিয়ে এনআরএস হাসপাতালে ভর্তি করে জিআরপি। ওই দুষ্কৃতীর নাম গোপাল গাইন ওরফে কালা কুখ্যাত হার ছিনতাইবাজ। হাবড়ার বাণীপুরের ইতনা নতুন কলোনীর বাসিন্দা। তার দাদাও একই অপরাধে ধরা পড়েছিল আগে।
জিআরপি সূত্রে জানানো হয়েছে, সকাল ৭.৩৫ মিনিট নাগাদ শিয়ালদহগামী ডানকুনি লোকালে দমদম থেকে চড়েন সায়ন্তী ঘোষ। নববর্ষে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। দমদম থেকে তাঁকে লক্ষ্য করে একই কামারায় দুষ্কৃতীও চড়ে। বিধাননগরে ঢোকার আগে মহিলার হার ছিঁড়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় সে। কিন্তু তাতেই লাইনে পড়ে গিয়ে পা ভেঙে যায় তার। হার ফিরে পান ওই যাত্রী। তাঁর অভিযোগে দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রেল পুলিশ।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান