জাল রিপোর্টে মেডিক্যাল বিমার টাকা তুলল প্রতারকরা, দায়ের অভিযোগ

এজেন্টদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০১৮, ১৪:২০

options
link
জাল রিপোর্টে মেডিক্যাল বিমার টাকা তুলল প্রতারকরা, দায়ের অভিযোগ

অর্ণব আইচ: জাল ডাক্তারি রিপোর্ট দিয়ে মেডিক্যাল বিমার টাকা তুলে নিল একটি চক্র। এই বিষয়ে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই এলাকারই এক বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Advertisement

[রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহযোগিতা করবে ভারত, বাংলাদেশকে আশ্বাস রাজনাথের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগেই অভিযোগকারীর সঙ্গে পরিচয় হয় দুই যুবকের। তারা নিজেদের একটি মেডিক্যাল বিমাসংস্থার কর্মী বলে পরিচয় দেয়। আকর্ষণীয় মেডিক্যাল পলিসির টোপ দেয় তারা। তাতে রাজি হয়ে যান তিনি। ওই ব্যক্তিকে তারা পলিসি বাবদ ২৮ হাজার ৫৩০ টাকা দিতে বলে। তিনি ওই টাকা দিয়েও দেন। এর কিছুদিন পর তিনি জানতে পারেন, ওই সংস্থার দুই এজেন্ট তাঁর পলিসি ব্যবহার করেই তুলে নিয়েছে টাকা। অথচ তিনি কোনও চিকিৎসা করেননি। তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, ওই এজেন্টরা তাঁর নামেই একটি ভুয়া মেডিক্যাল রিপোর্ট তৈরি করে। সেই রিপোর্ট জমা দিয়েই ওই ব্যক্তির নাম করে টাকা তুলে নেয় এজেন্টরা। তিনি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলেও তারা তাঁকে এড়িয়ে যায়। এর পরই তিনি কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই এজেন্টদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[হিমা দাসকে গোমাংস ভক্ষণের পরামর্শ, বিতর্কে গায়ক জুবিন গর্গ]

উল্লেখ্য, ‘হেলথ ইন্সুরেন্স ফ্রড’ বা মেডিক্যাল বিমা প্রতারণা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটা জালিয়াতির মধ্যে অন্যতম। বিশেষ করে নিউইয়র্ক শহরে সব থেকে বেশি এই ধরনের জালিয়াতির ঘটনা সামনে এসেছে। শুধুমাত্র ২০১৭ সালেই ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের জালিয়াতি ফাঁস করেন তদন্তকারীরা। তুলনামূলকভাবে এহেন ‘হাই টেক’ জাল রিপোর্ট তৈরি করার প্রবণতা ভারতে কম। তবে শহরে ঘটা এই ঘটনায় এবার অপরাধের এক নতুন দিশা দেখতে পাচ্ছেন তদন্তকারীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.