সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাস পড়তে অপেক্ষা মাত্র আর এক দিনের৷ কিন্তু, জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের বাকি বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ তবে, আপাতত কয়েকদিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ আগামী সপ্তাহে তাপমাত্রা নামলেও কলকাতায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে৷ সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফের উত্তুরে হাওয়া সক্রিয় হতে পারে আশা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা৷
[কড়ি ফেললেই মিলছে ভারতীয় পরিচয়, শহরে সক্রিয় আইএসআই চক্র]
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে আসা বাতাস বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ ফলে, তাপমাত্র কিছু ঊর্ধ্বমুখী হতে দেখা যায়৷ তবে, এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ফের নতুন করে উত্তুরে হাওয়া সক্রিয় হবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা৷ কেননা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের মাত্রা নির্ভর করে উত্তুরে হাওয়ার উপর৷ কয়েকদিন আগে উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল৷
উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে ওঠায় পশ্চিমাঞ্চলের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নিচে নামতে শুরু করে৷ একই সঙ্গে কাশ্মীর, হিমাচলপ্রদেশের উপর দিয়ে কোনও পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে থাকে পূর্বভারতে৷ হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়ায় গতি যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে আগামী সপ্তাহে তাপমাত্রা কমের দিতে থাকলেও পাকাপাকি ভাবে শীতের জন্য অপেক্ষা করতে হবে মাঝ ডিসেম্বর পর্যন্ত৷
[বেহালা কলেজের পরিচালন সমিতি ভেঙে দিলেন শিক্ষামন্ত্রী]
সর্বশেষ খবর
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা
-
বেনোজল-দুর্নীতি রুখতে নিচুস্তরে খোলনলচে বদল, ১২ জেলা সভাপতিকে সরাচ্ছে বঙ্গ বিজেপি!
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া