নব্যেন্দু হাজরা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। সেই উপলক্ষে যাত্রীদের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। মিলবে বাড়তি মেট্রো। রবিবারও মিলবে পরিষেবা।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। শেষ হবে ৩১ তারিখ। সেই কথা মাথায় রেখেই মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার থেকে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১০৬ টির বদলে চলবে মোট ১২০টি মেট্রো। কমছে দুটি মেট্রোর মাঝের সময়ের ব্যবধানও।
[আরও পড়ুন: খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, শব্দ তাণ্ডব থামাতে গিয়ে জুটল মার]
মেট্রো সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬ টা বেজে ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে সল্টলেকগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৩৫ মিনিটে। আর সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ৪০ মিনিটে। দুপুর ২টো ৫৫ মিনিট থেকে ৯টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। জানা গিয়েছে, রবিবার পরিষেবা শুরু হবে ১২ টা বেজে ৫৫ মিনিটে। চলবে রাত ১০ টা পর্যন্ত।
[আরও পড়ুন: হতাশ না গর্বিত? অস্ট্রেলিয়ার কাছে হেরে কী বললেন ইগর স্টিমাচ?]
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!