নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে

অভিযুক্ত ছাত্র গুরুতর জখম হয়ে চারদিন ধরে তেহট্ট হাসপাতালে ভর্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ১৪:২৯

options
link
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে
ছবি: প্রতীকী

পলাশ পাত্র, তেহট্ট: এক নাবালক স্কুল ছাত্রের বিরুদ্ধে এক নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল তেহট্টের দেবনাথপুরে। ঘটনার পরই ব্যাপক মারধর করা হয় ওই ছাত্রকে। গুরুতর জখম অবস্থায় তেহট্ট হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। চোদ্দ বছরের ওই কিশোরীকে এদিন তেহট্ট হাসপাতালে মেডিক্যাল টেস্ট করানো হয়।

Advertisement

[পুলিশের জালে পলাতক বন্দি কর্ণ, জানাল সুযোগ পেলে ফের পালাবে]

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবনাথপুরের ওই নাবালিকা ৯ মে রাতে প্রতিবেশীর বাড়িতে আত্মীয়দের সঙ্গে নিমন্ত্রণ খেতে যায়। বাড়ি ফিরে সে বাথরুমে যায়। তখনই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শনিবার দুপরে নাবালিকা ছাত্রীর মা তেহট্ট থানায় দশম শ্রেণীর ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করে। অভিযুক্ত ছাত্রটি গুরুতর জখম হয়ে চারদিন ধরে তেহট্ট হাসপাতালে ভর্তি। অভিযোগ, অভিযুক্ত কিশোরকে ছাত্রীর বাড়ির লোকজন ব্যাপক মারধর করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রের নাম সন্দীপ ঢালি। বাড়ি তেহট্টের বাগানপাড়ায়। তাকে মারধর করা হয়েছে বলে তার মা ইতিমধ্যে অভিযোগ করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

Advertisement

[আর ইমাম নয় বরকতি, ঘোষণা টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.