মলয় কুণ্ডু: পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের নয়া চেয়ারম্যান হলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু। এতদিন পর্ষদের দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনিই ছিলেন পর্ষদের চেয়ারপার্সন। ভাইস চেয়ারপার্সন ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি আর এই পদে থাকছেন না নবান্ন সূত্রে খবর।
এই পদের দায়িত্ব সামলাবেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক। ২০ জনের নতুন জেনারেল বডিতে সদস্য হিসেবে সাঁওতালি সাহিত্যিক সুচিত্রা হাঁসদা, জনজাতি নেতা রবিন টুডু, আদিত্য কিস্কুর মতো পুরনো মুখ ফের ঠাঁই পেয়েছেন। নতুন মুখ কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। তাছাড়া পর্ষদে সাঁওতাল সম্প্রদায়ের পাশাপাশি, মুন্ডা, ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধিরাও আছেন।
গত ২০১৮ সালের ২৪ এপ্রিলআদিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে পর্ষদ তৈরি করা হয়। পাঁচ বছর পর ২০২৩-এর ২৩ এপ্রিল এই পর্ষদের মেয়াদ শেষ হয়। এরপর ফের এই পর্ষদ গঠন করা হয়েছিল।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর