রান্না মডিউলার কিচেনে, পথ দেখাল বাঙুর হাসপাতাল

অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি দিতে নয়া ব্যবস্থা সরকারি হাসপাতালে..

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০১৯, ১৫:০৫

options
link
রান্না মডিউলার কিচেনে, পথ দেখাল বাঙুর হাসপাতাল

গৌতম ব্রহ্ম: ফায়ার ক্লে-র বার্নারে মুরগির মাংস রান্না হচ্ছে। ধোঁয়া শুষে নিচ্ছে তিনটি দৈত্যাকার চিমনি।

Advertisement

একটু দূরে একটি পেল্লায় বেসিনে সবজি ধুয়ে কাটা হচ্ছে। অন্যদিকে ডিশ ওয়াশারে চলছে বাসনপত্র সাফাইয়ের কাজ। মাংসটা নামলেই জিরের ফোড়ন দিয়ে ফুলকপি-আলুর তরকারি। সবশেষে চড়বে ভাত।

Advertisement

কোনও পাঁচতারা হোটেল নয়, এই অত্যাধুনিক হেঁশেলের দেখা পাবেন কলকাতার এক সরকারি হাসপাতালে। টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতাল। এখানেই মডিউলার কিচেনে রান্না হচ্ছে রোগীর পথ্য। পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখলে অনেক রেস্তেরাঁরই ঈর্ষা হবে।

Advertisement

[ব্রহ্মতালু ফুঁড়ে বেরিয়ে মস্তিষ্ক, ‘মনস্টার বেবি’ নিয়ে দিশেহারা হাসপাতাল]

ইচ্ছে থাকলে কী না হয়! এর আগে পরিষ্কার-পরিচ্ছন্নতার ‘কায়কল্প’ প্রকল্পের পরীক্ষায় এম আর বাঙুর গোটা রাজ্যে দ্বিতীয় হয়েছিল। অথচ, রান্নাঘরের জন্য শূন্য পেয়েছিল। তখন থেকেই চেষ্টা শুরু হয়। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে রান্নাঘর ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। সুপার এবং সহকারী সুপাররা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে কলকাতার বেশ কয়েকটি রেস্তোরাঁ ও প্রথম সারির বেসরকারি হাসপাতালের হেঁশেল পরিদর্শন করেন। এমনকী যাদবপুর থানার উল্টোদিকে সেরামিক ইনস্টিটিউটের রান্নাঘরও ঘুরে দেখেন। অবশেষে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের মডিউলার কিচেন মনে ধরে। তার অনুকরণেই কাজ শুরু হয়। বদলে যেতে থাকে চেহারা। হাসপাতালের সুপার ডা. তাপস ঘোষ জানিয়েছেন, “রান্নার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে পথ্যের গুণগত মান বাড়ে। যা রোগীর জন্য অত্যন্ত জরুরি। মন্ত্রীর নির্দেশে তাই মডিউলার কিচেন তৈরি করার চেষ্টা করেছি।’’

অবশেষে ২৮৫৭ বর্গফুট জায়গা নিয়ে তৈরি হয় মডিউলার কিচেন। ফায়ার ক্লে দিয়ে বার্নার তৈরি হয়। ধোঁয়া শুষে নেওয়ার জন্য তিনটি ইন্ডাস্ট্রিয়াল চিমনি বসানো হয়। হাসপাতালের এক আধিকারিক জানালেন, বেশিরভাগ সরকারি হাসপাতালে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হয়। এমনকী পিজি হাসপাতালের খাবারের মান, হেঁশেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে আচমকা পরিদর্শনে গিয়ে রান্নাঘরের পরিবেশ-পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভর্ৎসনা করেন রান্নার দায়িত্বে থাকা ঠিকা সংস্থাকে।

[অণ্ডকোষ আছে কিন্তু পুরুষাঙ্গ নেই, শহরে জন্ম বিরল শিশুর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.