Nabanna

মন্ত্রিসভার বণ্টনের মাঝেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল! ১৮ আইএএসকে নয়া দায়িত্ব নবান্নের

মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন পরই গুরুত্বপূর্ণ পদে আইএএস অফিসারদের রদবদল যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:০২

options
link
মন্ত্রিসভার বণ্টনের মাঝেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল! ১৮ আইএএসকে নয়া দায়িত্ব নবান্নের
১৮ জন আইএএসকে বদলি করা হয়েছে।

রাজ্যে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার প্রশাসনের উচ্চ স্তরে সচিব পর্যায়ে একাধিক রদবদল করল নবান্ন (Nabanna)। ১৮ জন আইএএসকে বদলি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন জগদীশপ্রসাদ মীনা, দুষ্মন্ত নারিয়ালা, নন্দিনী চক্রবর্তী-র মতো অফিসাররা। কেউ কেউ অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। বাকিদের নতুন পদে পাঠানো হয়েছে। মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পরই গুরুত্বপূর্ণ পদে আইএএস অফিসারদের রদবদল যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement

Nabanna assigns new roles to 18 IAS officers

Advertisement

নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০০৪ ব্যাচের আইএসএস অফিসার জগদীশপ্রসাদ মীনাকে পাঠানো হয়েছে খাদ্য দপ্তরে। সচিব পদে পাঠানো হয়েছে। এর আগে তিনি নারী ও শিশু সুরক্ষা দপ্তর, দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব সামলেছিলেন। ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সরকারের ‘প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার’ করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এএসএটিআইয়ের ডিরেক্টর জেনারেল ও এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যান করা হয়েছে।

Advertisement

Nabanna assigns new roles to 18 IAS officers

মমতা সরকারের শেষ পর্যায়ে মুখ্যসচিব হওয়া আইএএস নন্দিনী চক্রবর্তীকে পাঠানো হয়েছে, আবাসন দপ্তরের প্রধান সচিব ও বিজ্ঞান টেকনোলজি এবং বায়ো টেকনোলজি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনাকে পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও একাধিক উচ্চস্তরের অফিসারকে বদলি করা হয়েছে।

Nabanna assigns new roles to 18 IAS officers

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.