State government's professional tax

বেতন ২০ হাজার ছাড়ালে তবেই দিতে হবে কর, কবে থেকে কার্যকর প্রফেশনাল ট্যাক্সের নয়া নিয়ম?

রাজ্য সরকারের সংশোধিত প্রফেশনাল ট্যাক্সের নতুন তালিকা প্রকাশ করল নবান্ন।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ২১:৩১

options
link
বেতন ২০ হাজার ছাড়ালে তবেই দিতে হবে কর, কবে থেকে কার্যকর প্রফেশনাল ট্যাক্সের নয়া নিয়ম?
ফাইল ছবি।

রাজ‌্য সরকারের সংশোধিত প্রফেশনাল ট্যাক্সের নতুন তালিকা প্রকাশ করল নবান্ন। বেতনভোগী কর্মচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয়ের নিরিখে নতুন করের হার নির্ধারণ করা হয়েছে। অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বনশলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিজীবী এবং বিশেষ কিছু বাণিজ্যিক পেশার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। তবে ব্যবসায়ী ও সাধারণ স্বাধীন পেশার করদাতাদের ক্ষেত্রে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে তা চালু হবে।

Advertisement

নতুন কাঠামোয় মাসিক আয় ২০-৩০ হাজার টাকা পর্যন্ত হলে মাসে ১০০ টাকা, ৩০-৫০ হাজার টাকা হলে ১৪০, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হলে মাসে ১৭০ টাকা এবং মাসিক আয় ১ লক্ষ টাকা ছাড়ালে প্রতি মাসে ২০৮ টাকা পেশা কর জমা দিতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, মাসিক বেতন ২০ হাজার টাকা পর্যন্ত হলে কোনও প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। আগে ১০ হাজার টাকার বেশি বেতন হলেই এই কর দিতে হত। নতুন কাঠামোয় মাসিক আয় ২০-৩০ হাজার টাকা পর্যন্ত হলে মাসে ১০০ টাকা, ৩০-৫০ হাজার টাকা হলে ১৪০, ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা হলে মাসে ১৭০ টাকা এবং মাসিক আয় ১ লক্ষ টাকা ছাড়ালে প্রতি মাসে ২০৮ টাকা পেশা কর জমা দিতে হবে।

Advertisement

বার্ষিক আয় আড়াই থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হলে বছরে ১ হাজার, পাঁচ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বছরে ২ হাজার এবং ২০ লক্ষ টাকার বেশি আয়ে বছরে আড়াই হাজার টাকা দিতে হবে। অন্যদিকে, পণ্য বা পরিষেবা ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বার্ষিক লেনদেন বা টার্নওভার ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।

স্বাধীন পেশায় যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক আয়ের নিরিখে করের হার নির্ধারিত হয়েছে। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড় দেওয়া হয়েছে। বার্ষিক আয় আড়াই থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে হলে বছরে ১ হাজার, পাঁচ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বছরে ২ হাজার এবং ২০ লক্ষ টাকার বেশি আয়ে বছরে আড়াই হাজার টাকা দিতে হবে। অন্যদিকে, পণ্য বা পরিষেবা ব্যবসার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বার্ষিক লেনদেন বা টার্নওভার ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। নতুন এই কর কাঠামোয় কারও কোনও আপত্তি বা পরামর্শ থাকলে তা ১৪ দিনের মধ্যে সরকারকে জানানোর সুযোগ রাখা হয়েছে। এছাড়াও একাধিক নির্দিষ্ট পেশা ও ব্যবসাকে চিহ্নিত করে বছরে এককালীন আড়াই হাজার টাকা কর বাধ্যতামূলক করা হয়েছে। শপিং মল ও মাল্টিপ্লেক্সের দোকান, এসি রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, পেট্রোল পাম্প, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের পাশাপাশি এই তালিকায় নতুন সংযোজন আধুনিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজক, অনলাইন এডুকেটর ও ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিকদেরও এই নির্দিষ্ট কর দিতে হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.